
ইমাম হাছাইন পিন্টু নাটোর : নাটোরে গাছ থেকে পাকা আম সংগ্রহের সময়সীমা নির্ধারণ করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় আম সংগ্রহের এই সময়সীমা নির্ধারণ করা হয়।
জেলা প্রশসাক আসমা শাহীন এর সভাপতিত্বে আয়োজিত সভায় আগামী ১৫ মে থেকে গুটি আম, ২৫ মে থেকে গোপালভোগ, ৩০ মে থেকে রাণীপছন্দ্, খিরসাপাত, হিমসাগর, ২ জুন থেকে লখনা, ৬ জুন থেকে ল্যাংড়া, ১০ জুন থেকে নাগফজলি, ২০ জুন থেকে হাড়িভাঙ্গা, ৩০ জুন থেকে আম্রপালি, মল্লিকা এবং ফজলি আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়। এছাড়া ১৫জুলাই থেকে বারি আম-৪ এবং ২০ জুলাই আশ্বিনা ও এবং ২৫ আগষ্ট থেকে গৌরমতি আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়। অপরদিকে মোজাফফর লিচু ১৫ মে , বোম্বাই লিচু এবং চায়না তিন লিচু ২৫ মে থেকে সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর পূর্বে কোন আম সংগ্রহের প্রয়োজন হলে স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে অনুমতি সাপেক্ষে আম সংগ্রহ করতে পারবেন।
সভায় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা বৃন্দ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (উদ্যান) শামসুন্নাহার ভুঁইয়া সহ বাগান মালিকরা উপস্থিত ছিলেন। নির্ধারিত সময়ে আগে কেউ গাছ থেকে অপরিপক্ক আম পাড়লে বা আম সংরক্ষণে কোন কেমিক্যাল ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারী দেন জেলা প্রশাসক।
এবারের জেলায় ৫, ৬৯৪ হেক্টর আমবাগান থেকে ৭২ হাজার ৮৬ মে.টন আম এবং ৮৮৭ হেক্টর জমিতে ৬৫০৮ মেট্রিক টন লিচু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.