
ইমাম হাছাইন পিন্টু :
"শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে” মে দিবসে দিচ্ছে ডাক বিপদ যাক শ্রমিকের রক্ত বেধাগুতে দিব না দুনিয়ার মজদুর এক হও এক হও নানা স্লোগানে স্লোগানে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে নাটোরে আনন্দ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
০১/০৫/২০২৫ বৃহস্পতিবার সকাল আটটায় নাটোর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষেপ শেষে শোভাযাত্রাটি কানাইখালীতে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
শ্রমিক সমাবেশে আলোচনায় অংশ নেন বিএনপি নেতা সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দিল নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ যুগ্ন আহ্বায়ক বাবুল চৌধুরী যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব যুগ্ন আহবায়ক মুস্তাফিজুর রহমান শাহিন সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ সাংবাদিক নাসিম উদ্দিন নাসিম প্রমুখ।
এছাড়াও মহান মে দিবস উপলক্ষে নাটোরের গুরুদাসপুর উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের আয়োজনে আলোচনা সভা ও শোভাযাত্রায় অংশ নেন নাটোর জেলা বিএনপির যুগ্ন আহবায় আব্দুল আজিজ গুরুদাসপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকার প্রমুখ।
তাছাড়াও নাটোরের সিংড়ায় বিএনপি'র নেতা জেলা বিএনপি'র যুগ্ন আহবায় দাউদার মাহমুদের নেতৃত্বে মহান মে দিবসের আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
মহান মে দিবস উপলক্ষে নাটোর পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে নাটোর শহরে শোভাযাত্রা ও লটারির আয়োজন করা হয়।
তাছাড়া মহান মে দিবস কে যথাযথ পালনের লক্ষ্যে নাটোর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক আসমা শাহীন এর নেতৃত্বে "শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে” এই প্রতিপাদ্য নিয়ে ‘মহান মে দিবস, ২০২৫ এ বর্ণাঢ্য র্যালির এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.