
বুলবুল আহমেদ, স্টাফ রিপোর্টার :
আজ ১লা বৈশাখ ১৪৩২বঙ্গাব্দ। নেত্রকোণা জেলা প্রশাসনের আয়োজনে এক বিশাল বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা'র মাধ্যমে নতুন বছরকে বরণ করা হয়।
উক্ত শোভাযাত্রায় সর্বসাধারণের অংশগ্রহনে জেলার পুরাতন কালেক্টরেট মাঠ থেকে শুরু হয়ে জেলা শহর প্রদক্ষিণ করে আসে। পরবর্তীতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব বনানী বিশ্বাস বাংলা নববর্ষ উপলক্ষ্যে পুরাতন কালেক্টরেট মাঠে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলার উদ্বোধন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মহোদয়, বিভিন্ন দপ্তর প্রধানবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.