
নিজস্ব প্রতিবেদক: পটিয়ার আশিয়া ইউনিয়ন পশ্চিম বাথুয়া ৮ নং ওয়ার্ডে বাসিন্দা আহাম্মদ হোসেন চৌধুরী এর বসত ভিটায় বিভিন্ন জাতের ফলের গাছ ও ক্ষেত খামারে পুর্ব শক্রতার জের ধরে ওয়াইজ আহামদ বিষ প্রয়োগ করে ফলের বাগান উজাড় করছে বলে আহমদ হোসেন চৌধুরী জানান।
তার তিন ছেলে রেমিডেন্স যোদ্ধা ও বিদেশে থাকে এ সুযোগে ভূমিদস্যু ওয়াইছ আহমদ প্রতিনিয়ত জুলুম অত্যাচার বসতভিটা থেকে উচ্ছেদে চক্রান্ত লিপ্ত।
বসতভিটা জবর দখল ও ভাংচুর ঘটনা তার বিরুদ্ধে পটিয়া থানায় সুনিদিষ্ট মামলা থাকার স্বত্ত্বেও আবার ফলের বাগান বিষ প্রয়োগ করে গাছ মেরে ফেলেছে বলে স্হানীয় সুত্রে জানা গেছে।
ভূক্তাভূগি আহমদ হোসেন চৌধুরী উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানিয়ে ভূমিদস্যু ওয়াইজ আহমদ এরকম জঘন্য অপরাধের ঘটনার তদন্ত পুর্বক শাস্তির দাবী জানান।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.