
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা: খুলনার পাইকগাছায় পুৃুকুরে ডুবে রিয়াজ (০৭) নামে শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার গদাইপুর ইউনিয়নের চেঁচুয়া গ্রামের ইলিয়াসের ছেলে।
সোমবার দিবাগত সন্ধ্যায় পিতার সাথে পাশের দোকানের দিকে যাচ্ছিল। কিন্তু এর মধ্যে এ দুর্ঘটনা ঘটে যায়। তার মা ছেলে খোঁজ করতে থাকে। কোথাও না পেয়ে পাশে মিস্ত্রীদের ঘাট বাঁধানো পুকুরে দু-সিড়ি নীচ থেকে রাত সাড়ে ৮ টার দিকে শিশুটিকে উদ্ধার করে। তাৎক্ষণিক ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন,আমি নিজেই ঘটনাস্থলে গিয়েছি। শিশুটি বুদ্ধি প্রতিবন্ধি বলে জানা যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় অস্বাভাবিক মৃত্যু জনিত কারণে মামলা হয়েছে।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.