
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা :
পাইকগাছায় শ্বশুর বাড়ির লোকজন গৃহবধূ সঙ্গীতাশীল কে মারপিট করে মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন আমুরকাটা গ্রামের সুপদ শীল-র অন্তঃসত্ত্বা স্ত্রী সংগীতা শীল(১৮) গত ২৯ ডিসেম্বর রবিবার মৃত্যুবরণ করেছে।
এলাকাবাসী সুত্রে জানাযায় কয়েক মাস আগে সুপদ শীল-র সাথে পার্শ্ববর্তী উপজেলার হড্ডা গ্রামের সঙ্গীতা শীল-র সামাজিক ভাবে হিন্দু রিতি ও বিধিমতে বিয়ে হয়, বিয়ের পর থেকে বিভিন্ন অজুহাতে সুপদ শীল তার মা খুকু রানী শীল, মাসিমা কদম শীল, মেসোমশায় প্রভাস শীল, দিদিমা অমেলা শীল শারীরিক ভাবে নির্যাতন করে আসছে। ক'দিন কোন খাবার খেতে না দিয়ে মার-ধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। অন্তঃসত্ত্বা সঙ্গীতা বাড়ি থেকে যেতে অস্বীকার করলে গত শনিবার সকালে অমেলা, কদম, সুপদ, প্রভাস ও খুকু জোর করে সঙ্গীতার মুখের মধ্যে কীটনাশক (বিষ) ঢেলে দেয়। একপর্যায়ে বিষে-র তেজস্ক্রিয়তায় সংগীতা অষাড় হয়ে পড়লে এবং বাড়ির অন্যদের চিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে আসলে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়।
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীর অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক দ্রুত উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরমর্শ দিলে, সংগীতা-কে খুলনা নেওয়া হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে-র কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। খুলনাস্থ সোনাডাঙা থানার মাধ্যমে ময়নাতদন্তে প্রেরণ করা হয়। এরপর খুলনায় শ্মশানে দাফন করা হয়েছে বলে জানাগেছে।
এদিকে মৃত সংগীতার শোকাহত পরিবারের পক্ষ থেকে কয়রা উপজেলার হড্ডা গ্রামের রনজিত শীল পাইকগাছা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সুপদ শীল, খুকুমনি শীল ও অমেলা শীলের নামে সিআর- ১৬৮২/২০২৪ নং মামলা করেছেন।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.