
পাথরঘাটা প্রতিনিধি॥ বরগুনার জেলা পাথরঘাটায় বিষমুক্ত শুঁটকি প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণের লক্ষ্যে গতকাল বুধবার বেলা ১১টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক ওয়ার্কশপ সভা অনুষ্ঠিত হয়েছে।
সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্প (এসইপি) এর উদ্যোগে ও সংগঠিত গ্রামোন্নয়ন কর্মসূচি (সংগ্রাম) এর আয়োজনে “ক্ষুদ্র উদ্যোক্তাদের নিরাপদ শুঁটকি বাজারজাতকরনে ব্যবসায়িক সনদপ্রপ্তি বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়। এ সভায় এ প্রকল্পের ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন।
সভায় বক্তব্য রাখে বাংলাদেশ ট্রলার মালিক সমিতি ও পাথরঘাটা প্রেসক্লাব এর সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিন সোহেল, সাংবাদিক ও গবেষক মোঃ শফিক ইসলাম খোকন,ইউপি সদস্য ছগির হোসেন, ইউপি সচিব আব্দুল গনি ও পাথরঘাটা সিসিডিবির পাথরঘাটা ব্যবস্থাপক সুব্রত মিস্ত্রি প্রমুখ।
সভায় বিষমুক্ত শুঁটকি প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত পাথরঘাটা উপজেলার ২৫ জন ক্ষুদ্র উদ্যোক্তা অংশ নেন। সভায় বিষমুক্ত শুঁটকি প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণের প্রামান্য চিত্র উপস্থাপন করেন প্রকল্পের কারিগরি কর্মকর্তা রাজিব সরকার।
এ প্রকল্পের অর্থায়নে বিশ্বব্যাংক ও পল্লী কর্মসংস্থান পল্লী কর্রসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) কারিগরি সহযোগিতা করছেন।
সভায় বক্তারা বলেন, বরগুনা ও পটুয়াখালী জেলায় বিষমুক্ত শুঁটকি প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণের লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা সংগ্রামের আয়োজনে পাথরঘাটা উপজেলায় পরিবেশবান্ধব উপায়ে নিরাপদ শুঁটকি উৎপাদনকারী উদ্যোক্তা তৈরি ও প্রসারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ কাজে পাথরঘাটার ২৫ জন ক্ষুদ্র উদ্যোক্তা বিষমুক্ত শুটকির কাজ করে যাচ্ছেন। গত দু'বছর ধরে এ কাজের সফলতা দেখছেন ওই উদ্যোক্তারা।
পাথরঘাটার নতুন বাজার এলাকার ক্ষুদ্র উদ্যোক্তা মাহবুব হোসেন ও পদ্মা এলাকার আলম হোসেন বলেন, আমরা পাথরঘাটায় বিষমুক্ত শুঁটকি প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণের লক্ষ্যে চেষ্টা করে সফলতা অর্জন করেছি। তবে এ কাজে ব্যয় বেশি হলেও বেশি আয় করা সম্ভব। তবে এ তরুণ উদ্যোক্তাদের ক্ষুদ্রঋণসহ এ প্রকল্প দীর্ঘায়িত করা প্রয়োজন বলে মনে করে বক্তারা।
এ ব্যাপারে পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, বিষমুক্ত শুঁটকি প্রক্রিয়াজাত ও বাজারজাত করণে বিষমুক্ত ব্যবসায়িক সনদপ্রপ্তি বিষয়ক (ট্রেড লাইসেন্স) সরকারি বিধি মেনে স্বল্পমূল্যে উদ্যোগ রয়েছে। এতে তৃণমূল পর্যায় ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.