
স্টাফ রিপোর্টার॥ পাবনা জেলা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসী মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে অপরাধ মুক্ত করার লক্ষ্যে ওসি ডিবি, মুহম্মদ আনোয়ার হোসেন এবং পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ জিন্নাত সরকার এর নেতৃত্বে বিদেশি পিস্তলসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
আজ ২২ ডিসেম্বর (বৃহঃপতিবার) ভোর ০৫.১৫ ঘটিকার সময় ডিবি পুলিশের এসআই (নিঃ) সাগর কুমার সাহা, এএসআই (নিরস্ত্র) মোঃ আমিনুর রহমান সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার সদর থানার গয়েশপুর কুমিল্লি এলাকায় অভিযান পরিচালনা করিয়া মোঃ সুজন সরদার (২৮), পিতা-মৃত আলাউদ্দিন সরদার, গ্রাম-চক চৌকিবাড়ী, থানা-আটঘরিয়া, জেলা-পাবনা কে একটি লোহার তৈরী সচল ৭.৬৫ mm বিদেশী পিস্তল সহ গ্রেফতার করা হয়।
ধৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে পাবনা সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.