
কলকাতা থেকে মনোয়ার ইমাম॥ যে রক্ষক সে ভক্ষক। এমন ঘটনা ঘটেছে কলকাতা পুলিশের কাছে। কলকাতা পুলিশের কাছে বহু দিন ধরে অভিযোগ ছিল কলকাতা পুলিশের অস্টোম ব্যাটেলিয়ন এর এ সি পি শ্রী সোমনাথ ভট্টাচার্য কিছু মানুষের কাছ থেকে টাকার বিনিময়ে কলকাতায় হুক্কা বারের লাইসেন্স করে দেবেন বলে টাকা তুলছিলেন। কিন্তু তিনি যখন তা দিতে পারেননি, তখন তার বিরুদ্ধে বরানগর থানায় অভিযোগ করেন অভিযোগ কারীরা।
এ ঘটনায় তদন্ত শুরু করেন বিধান নগর পুলিশের কমিশনার। এবং সাথে সাথে অভিযোগ পেয়ে কলকাতা পুলিশের ৮'তম ব্যাটেলিয়ন শ্রী সোমনাথ ভট্টাচার্য কে গ্রেপ্তার করা হয়। কারণ এমনিতেই কলকাতা পুলিশের পক্ষ থেকে হুক্কা বারের লাইসেন্স প্রদান করা বন্ধ করে দিয়েছে।
হুক্কা বার কাস্টমারদের জন্য সারা রাত ধরে খুলে রাখতে হয়। কিন্তু কলকাতা সি এম সি এবং কিছু এনজিও'র পক্ষ থেকে দাবি তা বন্ধ করতে হবে রাত ১২টার মধ্যে। এই নিয়ে মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্হার বেঞ্চে। বিচারপতি কলকাতা পুলিশ কে নির্দেশ দেন যে কলকাতা পৌরসংস্থার কোন আইনে বলা হয়নি যে সারা রাত হুক্কা বার খোলা থাকবে না। তাই তিনি বলেন যে হুক্কা বার সারা রাত খোলা থাকতে পারে।
তার পর থেকে কিছু মানুষ হুক্কা বার খোলার জন্য কলকাতা পুলিশের কাছে লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করেন। তার সেই কাজে যুক্ত ছিলেন এই কলকাতা পুলিশের এ সি পি শ্রী সোমনাথ ভট্টাচার্য। তাকে গ্রেফতার করে তদন্ত শুরু করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ হতে।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.