
রবিউল হক বাবু, ফুলপুর ময়মনসিংহ॥ ময়মনসিংহের ফুলপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী ২০২৩ মেইন এ্যারিনা একুশে পদক প্রাপ্তা ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্বা মরহুম এম.শামছুল হক এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় ফুলপুর সরকারি ডিগ্রী কলেজ মাঠে বাংলাদেশ স্কাউট ফুলপুর উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী শুভ উদ্বোধন করা হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার এম.সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে ও বাংলাদেশ স্কাউট ফুলপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফজলুল হক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, সহকারী কমিশনার ( ভূমি ) কর্মকর্তা অমিত রায়, ফুলপুর মহিলা কলেজের অধ্যক্ষ রোশনারা বেগম, ফুলপুর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর, একে এম মুস্তাফিজুর রহমান, উপজেলা কাব ক্যাম্পুরী লিডার ফাতেমা আক্তার এলিট প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল কাসেম, ফুলপুর প্রেসক্লাবের সভাপতি নাজিম উদ্দিন সহ অন্যান্য সাংবাদিক সহকর্মী বৃন্দ।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.