
মোঃ মেহেদী হাসান : বগুড়ার কাহালুতে বৃহস্পতিবার দুপুরে উপজেলার খিয়ার ভুগইল গ্রামে নিজ বাড়ি থেকে শহিদুল ইসলাম (২৪) কাছে ১ হাজার পিচ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শহিদুল উপজেলার খিয়ার ভুগইল গ্রামের মৃত হুজুর আলীর ছেলে।
অপরদিকে বৃহস্পতিবার সকাল ৬ টায় কাহালু উপজেলার দামগাড়া এলাকা থেকে কামরুজ্জামান (৪৩) কাছে ৫০০ পিচ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাহালু থানা পুলিশ। কামরুজ্জামান দামগাড়ার মৃত আঃ হামিদের ছেলে।
কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা জানান, শহিদুলের কাছে ১ হাজার পিচ ও কামরুজ্জামানের কাছে ৫০০ পিচ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া গেছে। দু'জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা করা হয়েছে।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.