
বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়া র্যাবের অভিযান শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে শাজাহানপুরের মাঝিরা ইউনিয়নের সাজাপুর এলাকার একটি তেলের পাম্পের সামনে থেকে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুইজন -নীলফামারীর জলঢাকার ডাউয়াবাড়ী এলাকার মৃত আমিনুর রহমানের ছেলে আবু হানিফ (৪০) ও একই এলাকার মোজাফফরের ছেলে রবিউল ইসলাম (২৮)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় নীলফামারী থেকে বগুড়ার শেরপুরগামী একটি মোটরসাইকেলে মাদক পরিবহন করা হচ্ছে। তখন শুক্রবার রাতে শাজাহানপুরের মাঝিরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ৩ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করে র্যাব। এসময় তাদের কাছ থেকে ২ টি সীমকার্ড ও ২ টি মোবাইল,উদ্ধার করা হয়।
র্যাব ১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন, দীর্ঘদিন ধরেই আসামিরা জেলার বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা করে আসছিলো। ৩ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।
শনিবার দুপুরে বগুড়া র্যাব কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.