
মো: মহিউদ্দিন (নিজস্ব প্রতিনিধি): রবিবার (১১ ফেব্রুয়ারি) বিএনপি ও অঙ্গদলের জামিনে কারামুক্ত ৬ নেতাকে গাবতলীর কলাকোপা আজাদ মঞ্জিলে ফুলেল সংবর্ধনা জানান বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
জামিনে কারামুক্তরা হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির নেতা আজাদুল ইসলাম আজাদ, চুপিনগর ইউপি সদস্য ও বিএনপির নেতা রফিকুল ইসলাম, আমরুল ইউনিয়ন বিএনপি'র সহ সভাপতি জামাল উদ্দিন, আমরুল ইউনিয়ন বিএনপি'র কৃষি বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউনুছ আলী হলুদ, সদস্য জুয়েল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফিক, এমরান হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অটল, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, যুবদল নেতা জাহিদুল ইসলাম গিট্টু, মিজানুর রহমান, মাহমুদুল হক পেস্তা, শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক নাজমুল হক সহ বিএনপি ও অঙ্গদল এবং কারামুক্ত পরিবারের সদস্য বৃন্দ।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.