
বড়াইগ্রাম, নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনের উপলক্ষে উপজেলা সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত হয়েছে। বৃঃপ্রতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু রাসেলের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়াইগ্রাম উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান বনপাড়া পৌর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগ এর অন্যতম সদস্য মোঃ আতাউর রহমান আতা, বিশেষ অতিথি সহকারী কমিশনার ভূমি বোরহান উদ্দিন মিঠু,পশু সম্পদ কর্মকর্তা আমির হামজা, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন,উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধান, উপজেলা ইউপি চেয়ারম্যানগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.