
মোঃ হৃদয় ইসলাম,জামালপুর॥ সরকারি আশেক মাহমুদ কলেজের আয়োজনে বিজয় দিবস আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) সকালে আশকে মাহমুদ কলেজ মাঠে এ ভলিবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়।
সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে বিজয় দিবস আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজ শিক্ষক সংসদের সাধারণ সম্পাদক শাকের আহম্মদ চৌধুরী।
আরও বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবু, সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগের সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তন্ময় প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু বলেন, ছাত্রদের সকল প্রকার অপরাধমুক্ত রাখার লক্ষ্যে সরকারি আশেক মাহমুদ কলেজ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভলিবল খেলার আয়োজন করেছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে খেলাধুলার ব্যাপক উন্নয়ন করেছেন। দেশের কিশোর-যুবকদের অপরাধমুক্ত রাখতে তৃণমূল পর্যায়ে খেলাধুলার ব্যবস্থা করেছেন।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.