
মোঃ শাহাব উদ্দিন আহমেদ॥ মৌলভীবাজার কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের প্রায় অর্ধশত জন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।
বুধবার(২২ মার্চ)দুপুর ১২টায় মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিদ্যালেয় উপদেষ্টা সলমান আলীর সভাপতিত্বে স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার পারভিন।
মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য বিশিস্ট শিক্ষানুরাগী গোলাম রব্বানী তৈমুরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ভানুগাছ বাজারের প্রবীন ব্যবসায়ী ও কমলগঞ্জ কেন্দ্রীয় দূর্গাবাড়ী পরিচালনা কমিটির সভাপতি শংকর লাল শাহা, মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কমলা কান্ত সিংহ, স্কুল বাস্তবায়ন কমিটির সদস্য মুন্না রায়, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ ওয়াহিদ রুলু, সম্পাদক শাহিন আহমদ,অরণ্য নিবাস ইকো রিসোর্টের পরিচালনা কমিটির সদস্য এহসান কবির সবুজ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নোমান আলী,কয়েস আহমদ, রুহেল তরফদার, মাছুম আহমেদ প্রমূখ।
অনুষ্ঠানে শাহনেওয়াজ এলাহী, ডাঃ তুফায়েল, মোঃ মুজিবুর রহমান (সাচ্চু). মোঃ জাহিদুর রহমান রাজু, দাতা পরিবারের সদস্য গোলাম সোবহানি কালাম,মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্কুল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.