
রংপুর ব্যুরো:
রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নে মিথ্যা ও ষড়যন্ত্রমুলক মামলা প্রত্যাহার চেয়ে মানববন্ধন করেছে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও জনসাধারণ। গতকাল বৃহস্পতিবার বিকেলে মিলের পাড় নামক স্থানে মানববন্ধন করে তারা।
এসময় বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন, রংপুর সদর উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর হাসান জুয়েল, সদস্য সচিব হাবিবুর রহমান শ্রাবণ, রংপুর সদর উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক আব্দুল আজিজ খোকা, মমিনপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি আনিসুর রহমান চৌধুরীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও জনসাধারণ।
এ সময় বক্তরা বলেন, আওয়ামীলীগের দোসর, ববির দালালরা আবার মমিনপুরে মাথাচাড়া দিয়ে উঠেছে। শান্তিপাড়া গ্রামের একটি পরিবারের যে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তা তদন্ত না করে কি ভাবে পুলিশ নাম উল্লেখসহ মামলা গ্রহণ করেছে? আমরা ওই মিথ্যা মামলায় জড়িত করা দলের নেতাকর্মীদের নাম প্রত্যাহার চাই। উল্লেখ্য যে, গত ১৫ এপ্রিল আনিচুল হক বাদি হয়ে বে-আইনী জনতায় দলবদ্ধ হইয়া হত্যার উদ্দেশ্যে মারপিট করত,সাধারন জখম, ক্ষতিসাধন, গৃহে অগ্নিসংযোগ ভয়ভীতি প্রদর্শন ও হুমুক দানের অপরাধের ধারা- ১৪৩/ ১৪৯/ ৩২৩/ ৩০৭/ ৪২৭/ ৪৩৬/ ৫০৬/ ১১৪ / ৩৪ পেনাল কোড একটি মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ হৃদয় মিয়া, মোঃ শাহীন মিয়া , মোঃ জাকারিয়, মোঃ আপেল মিয়া, মোঃ মুকুল মিয়া ও মোঃ আব্দুর রাজ্জাকসহ অজ্ঞাতরা।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.