
এনামুল হক ছোটন॥ ময়মনসিংহে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার শুভ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। বৃহস্পতিবার বিকেলে নগরীর কাচারী ঘাটস্থ নদীর পাড়ে মেলা উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি শংকর শাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঁইয়া, মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মেলার সমন্বয়ক এস. জে. আলম সহ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন মসিকের প্যানেল মেয়র-৩ সামীমা আক্তার, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হামিদা পারভীন, জেলার ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ সহ পুলিশ বাহিনীর সদস্য এবং রাজনৈতিক, সামাজিক গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ । মেলায় বাহারি আইটেমের পণ্য নিয়ে ১২০ টি স্টল অংশগ্রহণ করেছে।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.