
যশোর অফিস : গত ২০/১০/২০২৩ তারিখ, শুক্রবার সকাল সাড়ে এগারোটায় তির্যক যশোর এর কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা জনাব আমিরুল ইসলাম রন্টুর সভাপতিত্বে মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ,যশোরের ১৪৫ তম মাসিক সাহিত্য সভা ও নতুন কমিটি ঘোষণা করা হয় ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সংগঠক এডভোকেট জি এম মুছা, কবি ও গীতিকার শরিফুল আলম। কবিতাপাঠ ও আলোচনায় অংশ নেন সর্বকবি মোঃ মজিবর রহমান, রবিউল ইসলাম,ডা. মোঃ আহাদ আলী, কাজী হাসিনুর রহমান, নাজমা আক্তার, জাকির হোসেন, সুব্রত ব্যানার্জী,ডা.অমল কান্তি সরকার, মনোজ চক্রবর্তী, ডা. আক্তার হোসেন, শরীফ হোসেন ধীমান, রশিদ শিমুল, আব্দুল হালিম, এস এম রফিকুল ইসলাম, এম এম মনিরুল ইসলাম, মোস্তফা কামাল দাদু, সানজিদা ফেরদৌস, নাঈম রেজা, গাজী শহিদুল ইসলাম প্রমুখ।
গত ২২/৯/২০২৩ তারিখ মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠন করবার জন্য তিন সদস্য বিশিষ্ট সাবজেক্ট কমিটি গঠন করা হয়।
কবি কাসেদুজ্জামান সেলিমকে আহ্বায়ক করে, ড. সবুজ শামীম আহসানকে সদস্য সচিব এবং জেলা কালচারাল অফিসার হায়দার আলী শিম্বাকে সদস্য করে গঠন করা সাবজেক্ট কমিটি গত ২০/১০/২০২৩ তারিখে ডা. মোকাররম হোসেন সভাপতি ও গাজী শহিদুল ইসলামকে সাধারন সম্পাদক করে আগামী ০৩ বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।
অনান্যরা হলেন, সহ- সভাপতি --রশিদা আখতার লিলি, সহ-সভাপতি --বীর মুক্তিযোদ্ধা ডা.আহাদ আলী, সহ-সভাপতি --অধ্যাপক সুরাইয়া শরীফ, সহসাধারণ সম্পাদক -- জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক -- রশিদ শিমুল, সহ সাংগঠনিক সম্পাদক --ডা. অমল কান্তি সরকার, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক -- একেএম শহিদুল্লাহ, প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক -- মনোজ চক্রবর্তী, দপ্তর সম্পাদক -- সুব্রত ব্যানার্জী।
তবে সংগঠনের স্বার্থে এই কমিটি সভা ডেকে কমিটি বর্ধিত করতে পারবেন বলে সাবজেক্ট কমিটি লিখিত আকারে পরামর্শ দিয়েছেন।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.