
মোঃ শিমুল বিশ্বাস, মেহেরপুর॥ মেহেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে অষ্টম শ্রেণী পড়ুয়া শাওন (১৪) নামে এক স্কুল ছাত্র নিহত ও তার বন্ধু সৌরভ (১৫) গুরুতর আহত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার তেরঘরিয়া বিলের নিকট এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাওন সদর উপজেলার শোলমারী গ্রামের পাঠানপাড়ার আশরাাফ আলীর ছেলে ও সৌরভ জিব্রাহিম ইসলাম জিতুর ছেলে । মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, শাওন ও সৌরভ শোলমারী থেকে মেহেরপুরে যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিন চালিত পাওয়ার টিলারকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক আহত হয়।
স্থানীয়রা দু'জনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, শাওনের অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রাজশাহীতে নেওয়ার পথে পাবনায় শাওনের মৃত্যু হয়। আহত সৌরব মেহেরপুর ২৫০ শয্যার হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছে।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.