
মেহেরপুর অফিস: মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা "স্বতন্ত্র প্রার্থী হিসাবে বাঁধা নেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে", এমন ঘোষণার পর একাট্রা হয়ে মেহেরপুর ১ আসনে স্বতন্ত্র প্রার্থী ঘোষণা করলেন দলের ত্যাগী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের জনপ্রিয় নেতারা।
হাজী গোলাম রসুল বুধবার সন্ধ্যায় সকল ত্যাগী নেতাদের সমন্বয়ে প্রফেসর আবদুল মান্নানের নাম ঘোষণা করেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।
উপস্থিত সংবাদ কর্মী ও বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে প্রার্থীর নাম ঘোষণা ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে মেহেরপুর ১ (মেহেরপুর-মুজিবনগর) আসনে প্রফেসর আবদুল মান্নানকে ৭ই জানুয়ারী ২০২৪ অনুস্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার মাধ্যমে দল ও নেতাকর্মীদের সঠিক মূল্যায়ন হবে এমন আশা ব্যাক্ত করেন।
এ সময় স্বতন্ত্র প্রার্থী হিসেবে শুভেচ্ছা বক্তব্য প্রফেসর আবদুল মান্নান বলেন, আমি মানুষ কে ভালোবাসি, আমি মানুষের কল্যাণে আমার সমস্ত জীবন দিয়েছি আর আগামীদিন গুলো আপনাদের জন্য আবারো দিলাম । প্রেম হোক আপনাদের সাথে আত্মার ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে, জয় হোক আপনাদের। এমপি হবেন আপনারা, আমি আপনাদের হুকুমের একজন হয়ে বাকী জীবনটা আপনাদের সাথে থাকতে এসেছি।
ঘোষণার সময় উপস্থিত ছিলেন, হাজী গোলাম রসুল - চেয়ারম্যান (সাবেক) জেলা পরিষদ, মেহেরপুর , বীর মুক্তিযোদ্ধা, হাজী জিয়া উদ্দিন বিস্বাস- চেয়ারম্যান মুজিবনগর উপজেলা পরিষদ মুজিবনগর মেহেরপুর, মোঃ মাহফুজুর রহমান রিটন- মেয়র, মেহেরপুর পৌরসভা, আব্দুল মান্নান (ছোটো)- সহ সভাপতি , জেলা আওয়ামীলীগ মেহেরপুর, এ এস এম ইমন- শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক জেলা আওয়ামী লীগ মেহেরপুর, আ খ ম জুয়েল -সাধারণ সম্পাদক শহর আওয়ামীলীগ, মেহেরপুর, কামরুল হাসান চাদু -সভাপতি থানা যুবলীগ মুজিবনগর মেহেরপুর, শহিদুল ইসলাম পেরেশান- যুগ্ম আহ্বায়ক জেলা যুবলীগ মেহেরপুর ,রেহানা মান্নান- আহ্বায়ক বঙ্গবন্ধু পেশা জীবিলীগ মেহেরপুর।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.