বাংলাদেশ সকাল
বুধবার , ১৯ মার্চ ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে প্রতিবন্ধী ভিক্ষুকের শিশুকে ধর্ষণ; মামলা করলে এলাকা ছাড়ার হুমকী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৯, ২০২৫ ১২:১৪ পূর্বাহ্ণ

 

স্টাফ রিপোর্টার (বিজয় মাহমুদ) যশোর :

চুড়ামনকাটিতে বাক প্রতিবন্ধী ভিক্ষারীর ৬ষ্ট শ্রেনীতে পড়ুয়া ১১ বছরের মেয়েকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে যশোর কোতয়ালী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ওই ছাত্রীর নিজ বাড়ির পাশে গত শনিবার চুড়ামনকাটি উত্তপাড়ার পিয়ার আলী মন্ডলের ছেলে আব্দুর রহমান দ্বারা ধর্ষনের শিকার হন।

শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, চুড়ামনকাটি বাজারের একটি চাতালে ১১ বছরের শিশু কন্যাকে নিয়ে বসবাস করে একজন বাক প্রতিবন্ধী ভিক্ষারী মহিলা। সারাদিন শিশুটির মা ভিক্ষার কারণে বাইরে থাকায় তাদের বাড়িতে কয়েক দিন ধরে চুড়ামনকাটি উত্তরপাড়ার মৃত পিয়ার আলী মন্ডলের লম্পট ছেলে আব্দুর রহমান অবাধে যাতায়াত করতে থাকে। ধর্ষনের শিকার শিশুটি জানায়, একটি মোবাইল ফোন কিনে দেওয়ার কথা বলে রহমান তাকে কয়েকদিন ধরে নিয়মিত ধর্ষন করে আসছে। সর্ব শেষ গত ১৫ মার্চ সন্ধ্যা সাতটার দিকে শিশুটির বাড়িতে রহমান যাই এবং বাড়ির সামনে একটি বন্ধ দোকানের সামনে ডেকে নিয়ে আসে। তারপর আবারও মোবাইলের প্রলোভন দেখিয়ে ধর্ষন করে। বিষয়টি মেয়েটি পরদিন তার মা শিলা বেগমকে জানায়।

এ ব্যাপারে শিলা বেগম জানান, আমার মেয়ে আমাকে পুরো ঘটনাটি বলার পর আমি স্থানীয় কয়েকজনকে জানায়। এরপর মঙ্গলবার দুপুরে রহমানের স্ত্রী আমার বাড়িতে এসে আমরা তার স্বামীর বিরুদ্ধে থানায় ধর্ষন মামলা করলে আমাদের এলাকা ছাড়তে হবে বলে হুমকি দেয়। বর্তমানে তাদের হুমকির কারণে আমি আমার পরিবার নিয়ে চরম আতংকে আছি।

তিনি আরো জানান, আমি মামলার প্রস্তুতি নিচ্ছি। আমার মেয়ের সাথে যা হয়েছে তার দৃষ্টন্তমূলক শাস্তি দাবি করছি।

এ ব্যাপারে কোতয়ালী মডেল থানার ওসি তদন্ত কাজী বাবুল জানান, ঘটনার খবর পেয়েই আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে এ ব্যাপারে এখনো কোন অভিযোগ করেননি ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে।

সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুর রউফ জানান, ঘটনার থেকেই অভিযুক্তকে আটকে পুলিশি অভিযান শুরু হয়েছে। এছাড়া মেয়েটির পরিবারের নিরাপত্তার বিষয়ে আমাদের পুলিশ সজাগ রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ফুলপুরে শারিরীক প্রতিবন্ধী মরিয়মের হুইল চেয়ারের অভাব মিটালো ইউএনও 

গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত 

বন্ধে কিছুই করেনি ফ্রান্স-যুক্তরাজ্য: ট্রাম্প

সীতাকুণ্ডে ১৭২ পিস ভারতীয় ব্রান্ডের মদ ও গাড়ীসহ একজন আটক

পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন (আরএফএল) অ্যাক্টিভিটি নিয়ে সেনসিটাইজেশন ওয়ার্কশপ

ঘোষিত তফসীলকে স্বাগত জানিয়ে ঈদগাঁওতে আ.লীগ-যুবলীগের আনন্দ মিছিল 

বোররচরে জয়নব হত্যাকান্ডে থানা পুলিশে অভিযানে গ্রেফতার সাত

কুসুমপুরা মমতাজ ডেইরী ফার্ম থেকে ৭লাখ টাকার ৩টি গরু চুরি 

পাঁচবিবির মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে শীতের কম্বল বিতরন

মেহেরপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৭’তম জন্মবার্ষিকী পালন