
যশোর অফিস॥ যশোর সদর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে কেন্দ্রীয় কারাগারের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কার্প জাতীয় এই মাছের পোনা অবমুক্ত করা হয়।
কেন্দ্রীয় কারাগারের পুকুরে পোনা অবমুক্তকরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুরাইয়া আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ, জেলর শংকর কুমার মজুমদার, ডেপুটি জেলর রহিম মন্ডল, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ প্রমুখ।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.