
ক্রাইম ডেস্ক॥ যশোর জেলা ডিবি পুলিশ পৃথক অভিযানে ১২৫ বোতল ফেনসিডিল উদ্ধার সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
রবিবার, ২১শে মে ডিবি যশোরের এসআই শেখ আবু হাসান, এএসআই নাজমুল ইসলাম, এএসআই আজাহারুল ইসলাম, এএসআই আমিরুল ইসলাম, ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে রাত সাড়ে সাতটার দিকে শার্শা থানাধীন দাউদখালী সাকিনস্থ জনৈক তাহাজ্জত মাষ্টারের বাড়ীর সামনে বাগআঁচড়া হতে গোগা গামী পিচের রাস্তার উপর হইতে আসামী আবু সিদ্দিক(৩২), পিতা-মৃত মোহাম্মদ আলী,মাতা-ফরিদা বেগম, সাং-দাউদখালী, থানা-শার্শা, জেলা-যশোর কে ২৫ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন।
একই দিনে অপর এক অভিযানে যশোর শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে রাত ১১:৩০ মিনিটে যশোরের শার্শা থানাধীন বাগআঁচড়া সাকিনস্থ জনৈক রজব আলী মাষ্টারের মালিকানাধীন ভাই ভাই সেনেটারী দোকানের সামনে যশোর হতে সাতক্ষীরা গামী হাইওয়ে পাকা রাস্তার উপর থেকে আসামী মোঃ কিতাব আলী(৪৬), পিতা-মৃত.আইয়ুব আলী, মাতা-মৃত আলেয়ারা বেগম, সাং-কেষ্টপুর, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর কে ১০০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন।
এ সংক্রান্তে এসআই শেখ আবু হাসান বাদী হয়ে শার্শা থানায় এজাহার দায়ের করেন। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.