
তানজিজুল হাকিম তানিন :
যশোর গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে এক হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে। বিষয়টি নিশ্চিত করে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে ডিবি, যশোর।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, বৃহস্পতিবার ১০ এপ্রিল বিকাল ৪টা ৩০ মিনিটে জেলা গোয়েন্দা শাখা(ডিবি), যশোরের এসআই(নিঃ)/বিপ্লব সরকার এর নেতৃত্বে সংগীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটা টিম কোতয়ালী মডেল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে কারবালা এলাকা হতে অলিয়ার রহমান(৩৭), নামের এক মাদক ব্যবসায়ীকে ১০০০ (এক হাজার) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।
আটক অলিয়ার রহমানের পিতা-আমজাদ আলী মন্ডল, সাং-দয়াপুর, থানা-কালিগঞ্জ, জেলা-ঝিনাইদহ।
এ সংক্রান্তে কোতয়ালী মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.