
রংপুর প্রতিনিধি॥ বৃহস্পতিবার ১৩ জুলাই রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে সময় টেলিভিশনের রংপুর ব্যুরো এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি রতন সরকার মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিভিন্ন সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে তিনি শারীরিক ভাবে অসুস্থ হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে "গঙ্গাচড়া উপজেলা মডেল প্রেসক্লাব" সহ রংপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। সাংবাদিক রতন সরকার ছিলেন, সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র। তিনি একজন অকুতোভয় সাংবাদিক ত্যাগী, জ্ঞানী গুণী এবং সাংবাদিকদের প্রশিক্ষক ছিলেন। অন্যায় অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে হয়েছিলেন বাস্তবে একজন সমাজের দর্পণ। সমাজের জন্য তার অবদান রংপুরের সাধারণ জনগণ ভুলতে পারবেন না। জীবদ্দশায় রতন সরকার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঘোষিত ১৪ দফার একনিষ্ঠ সমর্থক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, শিশু সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.