
আওরঙ্গজেব হোসেন রাব্বী, রাণীনগর (নওগাঁ)॥ নওগাঁর রাণীনগরে জুয়ার আসরে হানা দিয়ে স্থানীয় ইউ’পি মেম্বারসহ ৯জনকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার সিম্বা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। এঘটনায় জুয়া আইনে মামলা রুজু করে শুক্রবার আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিম্বা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই গ্রামের মজিবর রহমানের ছেলে চঞ্চল প্রামানিকের বাড়ী থেকে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় সদর ইউনিয়ন পরিষদের মেম্বার ও সিম্বা গ্রামের হাতেম আলীর ছেলে শুকুর আলী (৪৫),একই গ্রামের জালাল ফকিরের ছেলে সাইদুল ইসলাম (৩৯), খাজের আলীর ছেলে দুলাল হোসেন(৪০), মজিবুর প্রামানিকের ছেলে চঞ্চল প্রামানিক (৪৮), জসিম দেওয়ানের ছেলে শহিদুল দেওয়ান (৫০), তছির উদ্দীনের ছেলে জুয়ের হোসেন (৪৪), অবির খাঁর ছেলে রহিদুল খাঁ (৩৮), আশরাফ আলীর ছেলে চাঁন মিয়া (৩৮) ও জান্টু আকন্দ (৪০) কে আটক করা হয়।
আটককালে জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ২৮হাজার ৯শত ২০টাকা জব্দ করা হয়। এঘটনায় রাতেই আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন মাদকের কারবার ও জুয়াবন্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। আগামীতে এই ধরনের অভিযান আরো জোরদার করা হবে।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.