
মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সোমবার (২৫ মার্চ) ৮ নং নন্দুয়ার ইউনিয়ন পরিষদে নিয়ম বহির্ভূতভাবে সরকারি রাজস্ব আদায় (চকিদারি টেক্স) এর চেক না দেওয়ায় ইউপি সচিব দবিরুল ইসলাম (৩৮) কে মোবাইল দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দিয়েছেন ইউপি চেয়ারম্যান আব্দুল বারী। এ দিন ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।
জানাগেছে, ইউপি চেয়ারম্যান আব্দুল বারী ওই সচিবের কাছে সরকারি রাজস্ব আদায়ের টাকা চান। সচিব দবিরুল ইসলাম একাউন্ট পে চেক দিতে চান কিন্তু ইউপি চেয়ারম্যান বিআরআর অর্থাৎ নিয়ম বহির্ভূতভাবে টাকা চান সচিবের কাছে। এ নিয়ে কথাকাটাকাটি এক পর্যায়ে চেয়ারম্যান তার হাতে থাকা মোবাইল দিয়ে সচিবের মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায়। ইউপি সচিব বর্তমানে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
ইউনিয়ন পরিষদ সচিব দবিরুল ইসলাম বলেন, চেয়ারম্যান আমার কাছে নিয়ম বহির্ভূতভাবে চেক চায়। আমি সরকারি নিয়মের মধ্যে একাউন্ট পে চেক দিতে চাইলে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা মোবাইল দিয়ে আমার মাথায় আঘাত করে। এতে আমার মাথা ফেটে যায়। আমার মাথায় ৩টি সেলাই দেওয়া হয়েছে। আমি এর বিচার চাই।
এ নিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বারীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
থানা অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, আমি বিষয়টি শুনেছি। থানায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন আনুক ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও রকিবুল হাসান বলেন, বিষয়টি আমি শুনেছি, ওনি থানায় অভিযোগ করেছেন,আমি ওসিকে বলছি প্রয়োজনে আইন আনুক ব্যাবস্তা নেওয়া হবে।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.