
মোঃ শাহাদাত হোসেন, রামগড় (খাগড়াছড়ি): খাগড়াছড়ির রামগড় পৌরসভার বল্টুরাম এলাকা থেকে অবৈধ ভারতীয় ঔষধ ও কসমেটিক সহ মো.হানিফ (৪২) কে আটক করেছে রামগড় থানা পুলিশ।
আটককৃত মো.হানিফ পৌরসভার বল্টুরামটিলা এলাকার সিরাজ মিয়ার ছেলে।
রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার এসআই মো.ফরহাদুল হক সহ সংঙ্গীয় পুলিশ ফোর্সের বিশেষ অভিযানে অবৈধ ভারতীয় ঔষধ ও কসমেটিক সহ আসামীকে আটক করা হয়েছে।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান,সীমান্ত এলাকায় অবৈধ মালামাল বহন সংক্রান্ত আইনে আসামীর বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.