
ইসমাইল ইমন চট্টগ্রাম॥ বন্দরনগর চট্টগ্রামে রাস্তার অলিগলিতে ভবগুরে অসহায়, এতিম শীতার্তদের মাঝেশীতবস্ত্র বিতরণ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশ চট্টগ্রাম মহানগর।
আজ ১৪ জানুয়ারি শনিবার দুপুর ১২ টায় বাবে রহমত মহিলা এতিমখানা তুলাতুলি খুলশী ও ইসলামিয়া তাহ্ফিজুল কুরআন মাদরাসা ও এতিমখানা বাটালী হিলে "চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগরের" উদ্যোগে সিপিডিএল এর আর্থিক সহায়তায় এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(উত্তর) মো.মোখলেছুর রহমান। বিশেষ অতিথি উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জয়নাল আবেদীন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আরাফাতুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী হুমায়ুন রশিদ, সহকারী পুলিশ কমিশনার বেলায়েত হোসেন, খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা। কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সদস্য জাফর ইকবাল সহ সিএমপির কর্মকর্তাবৃন্দ।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.