
এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
শীতালক্ষ্যা নদী রক্ষার্থে নদী তীরের প্রান্তিক জনগোষ্ঠীকে সাথে নিয়ে নদী ভাবনা আয়োজন করেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুর সংলগ্ন নদী তীরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি কবি জামান ভূঁইয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল খায়ের মুন্সী, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন, জাকির হোসেন, মোশাররফ হোসেন।
এসময় বক্তারা বলেন, আমাদের যেমন বলা হয়ে থাকে মাছে ভাতে বাঙালি! নদীমাতৃক বাংলাদেশ মৎস্য সম্পদে সমৃদ্ধ। প্রাচীনকাল থেকেই বাংলাদেশের প্রধান খাদ্য মাছ ও ভাত। তাই বাঙালিকে বলা হয় ‘মাছে-ভাতে বাঙালি’। তেমনি বলা হয়ে থাকে বাংলাদেশ নদী মাতৃক দেশ; আমাদের দেশ বিশ্বে নদ-নদীর দেশ হিসেবে পরিচিত হলেও, এখানে প্রতি বছরই নদ-নদীর সংখ্যা কমছে। দখল, দূষণে শুধু নদী-খালই মরছে না, এখন দেশও ধ্বংসের পথে। বাংলাদেশকে বাঁচাতে হলে দেশের নদ-নদী রক্ষা করতে হবে। নদ-নদী বেঁচে না থাকলে, দেশও ধ্বংস হতে বাধ্য।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.