
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী এর নির্দেশনার আলোকে ফতুল্লা ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনে ও জন দুর্ভোগ কমাতে জেলা প্রশাসন কর্তৃক গৃহীত 'গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ' কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসাবে ২৭/০৬/২৫ তারিখ ফতুল্লার লালপুর এলাকার ড্রেন ও নালা পরিস্কারসহ পানি চলাচল স্বাভাবিক ও গতিশীল করার জন্য ফতুল্লা ইউনিয়নের নিয়োজিত পরিচ্ছন্ন কর্মীরা কাজ করেছেন। ফতুল্লা ইউনিয়নের উদ্যোগে এ পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করেন ইউপি সদস্য মাইনুদ্দিন।
এই ড্রেন ও নালা পরিস্কার করার কার্যক্রমের ফলে ফতুল্লার লালপুরের পাম্প দ্বারা সেচের পানি দ্রুত পরিষ্কার হয়ে যাবে। ফলে অতিবর্ষণ বা বৃষ্টিতে রাস্তায় পানি জমে থাকার আশংকা থাকবে না।যার কারণে জনদুর্ভোগ অনেকটা লাঘব হবে।
এ ধরণের কার্যক্রম ভবিষ্যতে চলমান থাকবে বলে জানানো হয়েছে।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.