
মাহবুব খান,নরসিংদী: সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য শিবপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে নূরুল ইসলাম নূরচানকে।বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় মুক্তিযোদ্ধা ভবনস্থ শিবপুর প্রেস ক্লাবে এই সংবর্ধণা প্রদান করা হয়।
প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংস্কৃতিমনা ব্যক্তিত্ব নূরউদ্দিন মোহাম্মদ আলমগীর, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম,দত্তেরগাঁও উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ কবির হোসেন, সাহিত্যের সন্ধানের প্রতিষ্ঠাতা কবি- ছড়াকার আসাদ সরকার,প্রেস ক্লাবের সদস্যবৃন্দ ও গণমাধ্যম কর্মীগণ।
উল্লেখ্য, নূরুল ইসলাম নূরচান সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য "কবি খান মোহাম্মদ মঈনউদ্দীন সাহিত্য পুরস্কার, বাংলাদেশ কবি সংসদ সাহিত্য পুরস্কার-২০১০" এবং "বিদ্যাবাড়ি অ্যাওয়ার্ড ২০২৪" অর্জন করেছেন। তিনি শিবপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি।
নূরুল ইসলাম নূরচান বলেন,তিনটা স্বীকৃতি পেয়ে যতটা না অনুপ্রাণিত হয়েছি তার চেয়ে কয়েক গুণ বেশি অনুপ্রাণিত হয়েছি নিজ এলাকায় সংবর্ধিত হতে পেরে।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.