
রবিউল হক বাবু, ফুলপুর (ময়মনসিংহ)॥ ‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগে প্রতি সবসময়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শুক্রবার ময়মনসিংহের ফুলপুরে সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষযক সচেতনতা মূলক র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
ফুলপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ কর্মসূচীর আয়োজন করেন। দিবসটি পালন উপলক্ষে সকালে উপজেলা পরিষদ থেকে এক বর্নাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মাঠে ফায়ার সার্ভিসের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক এক সচেতনতামূলক মহরা অনুষ্ঠিত হয়।
মহরা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়ার যুগ্ন আহবায়ক সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, বক্তব্যে বলেন, অগ্নি নির্বাপক সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার কলাকৌশল উপস্থিত সকলের উদ্দেশ্যে আলোচনা করেন।
পরিশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.সাজ্জাদুল হাসান বক্তব্যে বলেন, মানবসৃষ্ট দুর্যোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখতে বেসরকারি সংস্থা, সুশীল সমাজ সহ সর্বস্তরের জনগণকে সচেতন করাই লক্ষ্য।
এ সময় উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা ও সমবায় কর্মকর্তাবৃন্দ এবং স্বেচ্ছাসেবী সদস্য সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী নানা শ্রেণী পেশার মানুষ ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক কর্মীরা উপস্থিত ছিলেন।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.