
মোহাম্মদ মাসুদ॥ দীর্ঘ ১৩ বছর পর ময়মনসিংহের কোতোয়ালী থানার চাঞ্চল্যকর আশা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী সাদ্দাম'কে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ।
অদ্য ১৯ এপ্রিল সকাল সাড়ে ৫টায় সিপিএসসি, ময়মনসিংহ এর একটি চৌকস আভিযানে গোপন সংবাদে গাজীপুর জেলার মাওনা থানা এলাকা হতে ১৩ বছর পলাতক আসামী সাদ্দাম'কে আটক করে।
র্যাব সূত্রে জানা যায়, কোতোয়ালী থানাধীন মাসকান্দা এলাকায় আধিপত্য বিস্তার ও টাকা পাওনা আদায়কে কেন্দ্র করে বিরোধের জেরে আসামী সাদ্দাম সহ অন্যান্য আসামী সুজন সোহাগ,উজ্জ্বল, মিল্লাত ও মানিক তাদের প্রতিবেশী ফজলুল হক এর ছেলে আশা (২৩) কে ২০১০ সালে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করে।
এ বিষয়ে ভিকটিমের বাবা মোঃ ফজলুল হক বাদী হয়ে কোতোয়ালী থানার হত্যা মামলায় সোহাগ ও সাদ্দাম বাদে বাকি সব আসামীকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।সাক্ষ্য প্রমাণ শেষে আসামী সুজন,সাদ্দাম ও সোহাগের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত ২৩সালে তাদের যাবজ্জীবন কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন। উজ্জ্বলের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়। মিল্লাত ও মানিক জামিনে থাকা অবস্থায় স্বাভাবিকভাবে মারা যায়।
আসামি স্বীকার করে,ঘটনার পর হতে গ্রেফতার এড়ানোর জন্য আসামী সাদ্দাম দীর্ঘ ১৩ (তের) বছর যাবৎ দেশের বিভিন্ন জায়গায় নিজের পরিচয় গোপন করে গাঁ ঢাকা দিয়ে ছদ্মবেশে পালিয়ে ছিল।
আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। তথ্য নিশ্চিত করেছেন, র্যাব-১৪,এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.