
স্টাফ রিপোর্টার,ঈদগাঁও : হরতালের নামে জ্বালাও পোড়াও রুখে দিতে ও জনগণের যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কক্সবাজার সদর উপজেলা যুবলীগ ও প্রস্তাবিত ঈদগাঁও উপজেলা যুবলীগের আওতাধীন ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের সকল নেতা-কর্মী কে আগামীকাল রবিবার সকাল থেকেই মাঠে থাকার আহবান জানিয়েছেন কক্সবাজার সদর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো।
উল্লেখ,২৯ শে অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। শনিবার বিকেলে মহাসমাবেশ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.