
বাংলাদেশ সকাল ডেস্ক॥ হিরো আলমের সাথে উপ-নির্বাচনে সহিংসতার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন সহ ১২ দেশ এক যৌথ বিবৃতি দিয়েছে। বিবৃতিদানকারী দেশগুলো হল কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট ইউরোপীয়ান ইউনিয়ন।
বাংলাদেশে অবস্থিত দুতাবাস ও হাইকমিশনার ১৯ শে জুলাই স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে বলা হয়, 'আমরা ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের প্রার্থী আশরাফুল আলমের – যিনি হিরো আলম নামে পরিচিত – ওপর হামলার তীব্র নিন্দা জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই। আমরা পূর্ণ তদন্ত ও দোষীদের জবাবদিহিতার দাবি জানাই। আসন্ন নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সেজন্য আমরা সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাই।'
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.