বাংলাদেশ সকাল
বুধবার , ২৩ এপ্রিল ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সিদ্ধিরগঞ্জে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে মোবাইল কোর্ট 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২৩, ২০২৫ ৩:২৮ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর প্রয়োগ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। পরিবেশ সুরক্ষা ও দেশীয় পাট শিল্পের উন্নয়নের লক্ষ্যে গত ২২ এপ্রিল মঙ্গলবার ২০২৫ তারিখে চিটাগং রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ নিয়াজ শিশিরের নেতৃত্বে পরিচালিত অভিযানে দেখা যায়, কিছু প্রতিষ্ঠান পণ্যের মোড়ক হিসেবে পাটজাত সামগ্রী ব্যবহার না করে আইন লঙ্ঘন করছে। এসময় ৪টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে মোট ২৮,০০০ (আটাশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট বিভাগের সমন্বয়ে ভবিষ্যতেও এমন অভিযান চলমান থাকবে। সরকারি নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় এ ধরনের কার্যক্রম জোরদার করা হবে বলে অভিযানকালে জানানো হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

চুয়াডাঙ্গার নির্বাচন কর্মকর্তাদের মানববন্ধন কর্মসূচি পালন

যশোরের মনিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ; উভয় চালক নি’হত

বিচারককে হত্যার হুমকি, যশোরে আইনজীবিসহ তিনজন গ্রেফতার 

২৪ মাস বন্ধ ‘যশোর-কোটচাঁদপুর-চুয়াডাঙ্গা’ রুটে সরাসরি বাস চলাচল

ডিবি প্রধানের সাথে মধ্যান্হভোজ করলেন কোটা সংস্কার আন্দোলনকারীর সমন্বয়কগণ

জগন্নাথপুরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

রায়পুরা উপজেলা কৃষকলীগ কমিটি অনুমোদিত: আহবায়ক রিপন; সদস্য সচিব আসাদুজ্জামান 

জাতীয় পরিসংখ্যান দিবসের আমতলীতে র‌্যালী

লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী যুবক নিহত

বেনাপোল বন্দরে মাছের ট্রাকে শাড়ি ও থ্রি পিচের চালান