বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৮ নভেম্বর ২০২২ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

অবশেষে চসিকের উদ্যোগে রসুলবাগ আবাসিক খালপাড়ের বর্জ্য অপসারণ শুরু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৮, ২০২২ ৬:১৫ অপরাহ্ণ

ইসমাইল ইমন চট্টগ্রাম॥ দূর থেকে দেখে মনে হতো এটি কোন ঘাস বা সবজি খামার। তবে জমিতে নয়। ছোটখাটো এই জায়গাটি হচ্ছে চকবাজার পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ডের বায়তুল মামুর জামে মসজিদের পাশেই রসুলবাগ আবাসিক এলাকার খালপাড়ে চাকতাই ডাইমেনশন খাল।যাকে বলা হয় বাকলিয়া রসুলবাগ আবাসিক এলাকাবাসীর দু:খ।খালের এই সব বর্জ্য অপসারণ ও খনন কাজ না করার ফলে বর্ষা মৌসুমে সৃষ্টি হতো জলাবদ্ধতা ও মশা মাছি ইঁদুরের আবাস স্থল।যার কারণে স্থানীয় এলাকাবাসীকে ডেঙ্গু সহ বিভিন্ন রোগে ভুগতে হয়।

১৮ই নভেম্বর শুক্রবার বাদ জুমা চকবাজার পশ্চিম বাকলিয়ার ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম ও রসুলবাগ আবাসিক এলাকা সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হাজী এস এম এয়াকুব, সাধারণ সম্পাদক মোঃ নছরুল্লাহ ও বায়তুল মামুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর নুরুন্নবী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উক্ত খালের বর্জ অপসারণ কাজ উদ্বোধন করা হয়।

এই সময় স্থানীয় এলাকাবাসী দেরিতে হলেও রসুলবাগ আবাসিক খালপাড়ের দীর্ঘ দিনের এই সমস্যা সমাধানের উদ্যোগ নেয়ায় চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী, কাউন্সিলর শহিদুল ইসলাম সহ গনমাধ্যম ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ দের ধন্যবাদ জানান।

একই দিনে সকাল ১০ টায় ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম এর নেতৃত্বে শান্তিনগর আবাসিক, রসুলবাগ আবাসিক, নিরাপদ হাউজিং ও মৌসুমী বিল্ডিং মোড়ের বিভিন্ন স্থানে মশক নিধনে ঔষধ স্প্রে করেন।এই সময় আরো উপস্থিত ছিলেন মেম্বার ও ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইয়াসিন টিপু, যুবলীগ নেতা আফজল হোসেন ও ছাত্রলীগ নেতা আকিব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সীতাকুণ্ডে নৌকা পেতে ১১ জন হলেও বিদ্রোহী হবেনা কেউ, খালী মাঠেই গোল দিবেন নৌকার মাঝি

সাংবাদিকদের উপর হামলা, মামলা ও নির্যাতনের প্রতিবাদে কালীগঞ্জে মানববন্ধন 

পিএসসি’র গাড়িচালক আবেদ আলী এলাকায় শিল্পপতির পরিচয় দিতেন, করতে চেয়েছিলেন উপজেলা চেয়ারম্যান নির্বাচন

চট্টগ্রামে টিকটকার কর্তৃক অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রী উদ্ধার, আটক তিন অপহরণকারী

জামালপুরে ইয়াবা উদ্ধারের চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক চলছে

অসহায় দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে বেনাপোল সমাজকল্যাণ সংস্থার ঈদ সামগ্রী বিতরণ 

দেবহাটায় ইছামতির ভেড়িবাঁধের সংস্কার এখনো শুরু হয়নি

দ্বিতীয় দিনের জন্য সমাপ্ত জয়পুরহাট জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষা

যুক্তরাষ্ট্র আ.লীগের প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক এড. আতাউর রহমান শামীমের প্রয়াণে প্রধানমন্ত্রী ও প্রবাসীদের শোক 

বরগুনার আমতলীতে অসদুপায় অবলম্বনের দায়ে নয় পরীক্ষার্থী বহিষ্কার