বাংলাদেশ সকাল
সোমবার , ২৮ নভেম্বর ২০২২ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পা দিয়ে লিখে দাখিল পাশ রাসেল মৃধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৮, ২০২২ ৭:২৬ অপরাহ্ণ

 

ইমাম হাছাইন পিন্টু, নাটোর॥ নাটোরের সিংড়ায় শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরিক্ষায় অংশগ্রহণ করে জিপি-এ ৩.৮৮ পেয়ে পেয়ে দাখিল পাশ করেছে রাসেল মৃধা। বিষয়টি নিশ্চিত করেছেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মো. মোতাররফ হোসেন। দুই হাত নেই। ডান পা নেই। বাঁ পা রয়েছে, তাও আবার স্বাভাবিকের চেয়ে অনেক ছোট। পায়ের আঙুলের ফাঁকে কলম রেখে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করা অদম্য প্রতিবন্ধী রাসেল মৃধা দাখিল পাশ করেছে।

প্রতিবন্ধী রাসেল মৃধা সিংড়া পৌর শহরের শোলাকুড়া মহল্লার দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে। অভাব-অনটনের মাঝেও প্রতিবন্ধী রাসেল মৃধার লেখাপড়ার প্রতি আলাদা স্পৃহা দেখে তার দরিদ্র বাবা-মা হাল ছাড়েননি। তার উচ্চ শিক্ষার সেই স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। সে বিগত দিনে পিএসসি ও জেডিসি পরীক্ষাতেও সাফল্যের সাথে উত্তীর্ণ হয়।

রাসেল মৃধা বলেন, দাখিল পাশ করায় আমি খুব আনন্দিত। আমার লেখাপড়ার পেছনে সবচেয়ে বেশি অবদান আমার মা-বাবার। তাদের পাশাপাশি শিক্ষকরাও আমাকে সহযোগিতা করেছে। আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবা করতে চাই।

রাসেল মৃধার বাবা আব্দুর রহিম মৃধা বলেন, লেখাপড়ার প্রতি ছেলের আগ্রহ দেখে দিনমজুরী করে পড়াশোনা করাচ্ছি। লেখাপড়া শিখে ছেলে একদিন আমাদের মুখ উজ্জল করবে। তার ফলাফলে আমরা খুবই আনন্দিত। কষ্ট করে হলেও ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চাই। সরকারের কাছে একটাই দাবি লেখাপড়া শেষে রাসেলকে একটি সরকারি চাকুরির মাধ্যমে যেন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।

শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোতাররফ হোসেন বলেন, রাসেল মৃধা এ বছর আমার প্রতিষ্ঠান থেকে দাখিল পরিক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। বিগত পরিক্ষাগুলোতেও সে কৃতিত্বের সাথে সাফল্য অর্জন করেছে। রাসেল মৃধা লেখাপড়া শিখে প্রতিষ্ঠিত হয়ে দেশ ও জাতির সেবা করতে পারে সেজন্য সকলের কাছে দোয়া কামনা করেন অধ্যক্ষ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহের শৈলকুপায় কাফনের কাপড়ে জড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার

ভূরুঙ্গামারীতে আটককৃত গাঁজা টাকার বিনিময়ে বিএনপি নেতা ও দফাদার মিলে করলেন দফারফা

নওগাঁ-৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী এমপি হেলালকে শোকজ

যশোরে ১৬১টি গির্জায় আলোকসজ্জার মধ্যে দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড় দিন পালিত

কাশিয়ানীতে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতি’র নির্বাচন অনুষ্ঠিত

ফোন নম্বর ছাড়াই ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ

মহান মে দিবস ও ইসলামে মালিক-শ্রমিক সম্পর্ক

বিশ্ব ভালোবাসা দিবসে পর্যটন কেন্দ্র মুজিব নগর পর্যটন শূন্য

কালকিনিতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার 

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অসচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ