বাংলাদেশ সকাল
রবিবার , ২২ জুন ২০২৫ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদগাঁওতে দিন দিন বাড়ছে চোর চক্রের হানা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২২, ২০২৫ ১০:৩৮ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক, ঈদগাঁও: ঈদগাঁওতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে চুরি- চামারি। মাদক সেবীদের উৎপাত তো আছেই। বর্ষাকাল অব্যাহত থাকায় বিভিন্ন স্থানে চোরের দল হানা দিচ্ছে। তাদের আক্রমণ থেকে রক্ষা পাচ্ছে না গৃহপালিত পশু।  ঈদগাঁও ইউনিয়নের জাগির পাড়ায় অটবি ফার্নিচারের গুদামে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল নিয়ে গেছে লক্ষাধিক টাকার মূল্যবান যন্ত্রাংশ। তালা ভেঙ্গে চোরেরা জাল আলমিরায় রক্ষিত এসব যন্ত্রাংশ চুরি করেছে বলে জানান গুদামের ভূক্তভোগী মালিক।

মোঃ ওমর ফারুক নামের মালিক বলেন, তিনি আট/ নয় মাস পূর্বে ঈদগাঁও ইউনিয়নের জাগির পাড়ার করিম সিকদারের কলোনিতে অটবি ফার্নিচারের একটি গুদাম স্থাপন করেন। সেখানে একজন মিস্ত্রি এবং একজন জোগালির সমন্বয়ে কার্যক্রম পরিচালিত হতো। বিরামহীন বৃষ্টির রাতে চোরের দল তার এ গুদামে হানা দেয় । তারা তিনটি ড্রিল মেশিন, একটি হিট মেশিন, একটি গ্র্যান্ডার মেশিন, অটবির একটি বোর্ড মেশিন, কয়েকটি হাতুড়ি, সাউন্ড বক্স সহ সংশ্লিষ্ট সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। এতে তার অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। গুদামের এ মালিক ঈদগাঁও বাজারের ডিসি রোডে ছাগল বাজার এলাকায় দুইটি ফার্নিচারের দোকান করেন।

ভূক্তভোগী ফারুক আরো জানান, এ গুদামে তার নিয়োজিত মিস্ত্রি জাহেদুল ইসলাম এবং যুগালি জিয়াউর রহমান অটবি ফার্নিচার তৈরীর কাজ করতেন। চুরির এ ঘটনাটি স্থানীয় মেম্বার জয়নাল আবেদীন তদন্ত করছেন বলে জানা গেছে। তবে এ ঘটনায় স্থানীয় কয়েকজনকে গুদাম মালিক সন্দেহ করলেও প্রমাণ না পাবার আগে তা নিশ্চিত করতে চাননি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাঙ্গা মটুকপুর ইউনিয়নে বিএনপির জনসমাবেশ

শেরপুরে গাঙচিল শীতকালীন সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

আত্রাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে যুব লোনের চেক বিতরণ

গুরুদাসপুর এশিয়ান টিভির ১০ বছর পূর্তি অনুষ্ঠান 

মসিকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি 

গুরুদাসপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

জেলা প্রেসক্লাব পটুয়াখালী কর্তৃক আ.লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আফজালকে ফুলেল শুভেচ্ছা

দেবহাটার রন্তেশ্বরপুরে খাল খনন কাজের উদ্বোধন

অসমাপ্ত কাজ ও পরিকল্পনাগুলো বাস্তবায়নের মাধ্যমে ময়মনসিংহকে একটি সমৃদ্ধ নগরী গড়তে চাই – মেয়র প্রার্থী টিটু  

হানাহানি, দাঙ্গা নয়, শান্তিশৃঙ্খলা বজায় রেখে আগামীর বাংলাদেশ গড়তে হবে : জামায়াতের আমীর হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার