বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতের ঝটিকা মিছিলে অগ্নিসংযোগ ও ভাংচুর, পুলিশের ধাওয়া 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৩১, ২০২৩ ১:২২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কর্মসূচির বাহাত্তুর ঘন্টার অবরোধের প্রথম দিনে শহরের রেলগেট এলাকায় ঝটিকা মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সারে ছয়টার দিকে শহরের রেলগেট ও স্টেশন রোডে বিএনপি’র নেতাকর্মীরা ঝটিকা মিছিলের সময় সড়কে অগ্নিসংযোগ করে। পরে তারা রেলগেটের পশ্চিমপাড়ে সিএনজি চালিত পাঁচটি অটোরিকশা ভাংচুর করে। এসময় পুলিশ এসে ধাওয়া দিলে নেতাকর্মীরা পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্যসচিব মেহেদি হাসানের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল শহরের পশ্চিমটেংরী কাচারি পাড়া এলাকা থেকে শুরু করে রেলগেট ও স্টেশন রোড প্রদক্ষিণ করে। এসময় তারা রেলগেটের আশপাশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিলবোর্ড ও ফেস্টুন ভেঙ্গে রাস্তায় আগুন জ্বালিয়ে দেয়। পরে পুলিশ মিছিলকারীদের ধাওয়া দিলে পালিয়ে যাওয়ার সময় রেলগেটের পশ্চিমপাড়ে দাঁড়িয়ে থাকা পাঁচটি সিএনজি অটোরিকশা ভাংচুর করে।

অপরদিকে বিএনপি’র ডাকা অবরোধ কর্মসূচিকে সমর্থন জানিয়ে সকালে ঈশ্বরদীর দাশুরিয়ায় জামায়াতের উপজেলা নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিল বের করেছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, সকালে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। এখন শহরের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সড়কের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সদর উপজেলায় গ্রীন এন্ড ক্লিন এর আওতায় শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার বৃক্ষ চারা বিতরণ

জয়পুরহাটে শ্রমিক নেতার ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগমারায় আ’লীগ নেতাদের ছত্রছাঁয়ায় চলছে অবৈধ পুকুর খনন

কাশিয়ানী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা

ঝিকরগাছার নাভারণ হাইওয়ে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ পালন

রাণীশংকৈল প্রেসক্লাব(পুরাতন) দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি শিল্পী, সম্পাদক হুমায়ুন নির্বাচিত

এমএফজেএফ ও বিডি ক্লিনের সমুদ্র সৈকত পরিছন্নতা কর্মসূচী

ঈদগাঁওতে আওয়ামী লীগ নেতা হুমু আর নেই, ওবায়দুল কাদের এমপির শোক

রাণীশংকৈলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে খামারিদের সাথে মতবিনিময় ও ইঁদুর নিধন সভা অনুষ্ঠিত 

দুবাইয়ের গ্লোবাল ভিলেজে বাংলাদেশের নাম