বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৭ অক্টোবর ২০২৩ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

উন্নয়ন মানে শেখ হাসিনা, উন্নয়ন মানে আ.লীগ : দেবহাটার সখিপুরে রুহুল হক এমপি 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৭, ২০২৩ ৫:২৬ অপরাহ্ণ

আব্দুল্লাহ আল মামুন : দেবহাটার সখিপুর ইউনিয়নের বিভিন্ন সমাবেশ, পথসভা, উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও ভিজিডির চাউল বিতরনের উদ্বোধন করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা-৩ আসনের এমপি অধ্যাপক ডাঃ রুহুল হক।

১৭ অক্টোবর, মঙ্গলবার ২৩ ইং সকাল ১১ টায সখিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বিভিন্ন ওয়ার্ডের রাস্তাঘাট, সরকারের উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন তিনি। এছাড়া সখিপুর ইউনিয়নের ভিজিডির চাউল বিতরনের উদ্বোধন ও এক গনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত সমাবেশে সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে ডাঃ রুহুল হক বলেন, শেখ হাসিনার সরকার দেশের প্রতিটা এলাকার উন্নয়নের সাথে সাথে তার নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডগুলো সম্পর্কে সাধারন মানুষকে অবহিত করেন।

তিনি তার নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ সরকারের আমলে বিভিন্ন রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট, স্কুল কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির উন্নয়নের চিত্র তুলে ধরার সাথে সাথে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের বিষয় বর্ননা প্রদান করেন।

তিনি বলেন, উন্নয়ন মানে শেখ হাসিনা, উন্নয়ন মানে আওয়ামীলীগ সরকার, উন্নয়ন মানে বাংলাদেশ, উন্নয়ন মানে নৌকা। আর এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আবারো শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ঘোষনা গ্রামকে শহরে পরিনত করবেন আর সে লক্ষ্যেই সকল এলাকার উন্নয়ন করা হচ্ছে। সেজন্য তিনি আবারো নৌকা প্রতিকে ভোট প্রদানের জন্য সকলের প্রতি আহবান জানান।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুল হক, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক রাশিদুল ইসলাম, সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা আওয়ামীলীগের সদস্য অহিদুল ইসলাম, সাবেক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুজ্জামান সাদ্দাম, ইউপি সদস্যদের মধ্যে নির্মল কুমার মন্ডল, আবুল কালাম, নূর মোহাম্মদ, মোখলেসুর রহমান, নাজিম উদ্দিন সরদার, সাজু পারভিন, রেহানা পারভিন, জুলেখা খাতুন প্রমুখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীনগরে খাবারের হোটেল মালিককে জরিমানা

সারাদেশে বিএনপি জামাতের ডাকা হরতালের প্রতিবাদে সিদ্বিরগঞ্জ তাতীলিগের লাঠি মিছিল

বিভিন্ন আয়োজনে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

রাণীনগরে মাদক কারবারী ও জুয়ারীসহ ৭জন আটক

নারায়ণগঞ্জ নগর স্বাস্থ্য কেন্দ্র ভবন পরিদর্শনে এডিবি প্রতিনিধি দল ও স্থানীয় সরকার বিভাগের সচিব 

আদালতে মামলা অপহরণ, পিবিআই পেল ভিন্ন গন্ধ 

স্বাধীন বাংলা নিউক্লিয়াসের অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের প্রয়ান

ইউনেস্কো ঘোষিত আন্তর্জাতিক আরবি ভাষা দিবস আজ

ঈদগড়ের ব্যবসায়ী তারেকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

ঘোষিত তফসীলকে স্বাগত জানিয়ে ঈদগাঁওতে আ.লীগ-যুবলীগের আনন্দ মিছিল