বাংলাদেশ সকাল
শুক্রবার , ২৭ সেপ্টেম্বর ২০২৪ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

এতিম ও প্রতিবন্ধী অসহায় শিক্ষার্থীদের টাকা আত্মসাৎ এর অভিযোগ; অনুসন্ধান প্রতিবেদন – পর্ব: ০২

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ৬:২৭ অপরাহ্ণ

 

জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তা দারুছ ছুন্নাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ ফয়জুর রহমান চৌধুরী বিরুদ্ধে একের পর এক দুর্নীতি, অর্থ আত্মসাৎ, প্রতারণা, নিয়োগ বানিজ্য সহ নানা অভিযোগ আসতেছে, ধারাবাহিক ভাবে লেখা শুরু, আজ প্রতিবন্ধী, অসহায় শিক্ষার্থীদের টাকা আত্মসাৎ এর বিষয়।

২০২৩ সালে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউট স্কিমের আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে সেকেন্ডারি এডুকেশন ডেবেলাপমেন্ট প্রোগ্রাম (SEDP ) এর আওতাভুক্ত জৈন্তা দারুছ ছুন্নাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় জবাবদিহিতা অনুদান (SMAG/MMG/GBAG ) হিসাবে , ৫,০০০০০/- পাচঁ লক্ষ টাকা অনুদান পায়।

এর মধ্যে বিশেষ চাহিদাসম্পন প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য, হুইলচেয়ার, সাদা ছড়ি,ক্রেস্ট হেয়ারিং,সহ যন্ত্রপাতি ক্রয় করার জন্য ৫০,০০০/_ টাকা ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সহায়তা ব্যায় ৭৫,০০০/_টাকা ১৫ জন শিক্ষার্থী ৫০০০/- পাচঁ হাজার টাকা করে ৭৫,০০০/- পচাত্তর হাজার টাকা শুধু ছাত্রীদের জন্য বিশুদ্ধ পানি, শৌচাগার, ও কমন’রুম উন্নয়ন ব্যায় ১,২৫,০০০/_শিক্ষক দের জন্য ১ লক্ষ টাকা এবং লাইব্রেরি উন্নয়ন সহ ৫ লক্ষ টাকা বরাদ্দ আসে। সুপার ১ লক্ষ টাকা শিক্ষক দের মধ্যে বিতরণ করে প্রতিবন্ধী, ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের ১লক্ষ ২৫ হাজার টাকা সহ ৪ লক্ষ টাকা তিনি হাতিয়ে নেন। ছাত্রী দের জন্য কোন শৌচাগার, কমনরুম, বিশুদ্ধ পানির উন্নয়ন করেন নি। জৈন্তাপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কতৃপক্ষ শৌচাগার পানির ব্যবস্থা করে দিয়েছে। তাদের দেওয়া শৌচাগার দেখিয়ে ভুয়া ভাউচার লিখে এই টাকা আত্মসাৎ করেন। লাইব্রেরির কোন উন্নয়ন করেন নাই, প্রতিবন্ধী শিক্ষার্থীদে কোন প্রকার যন্ত্রপাতি বিতরণ করা হয়নি, এবং সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের ৭৫ হজার টাকা দেওয়া হয়নি। ১৫ জন শিক্ষার্থীর নাম ঠিকানা স্বাক্ষর নিয়ে বিতরণ বিবরন জমা দিলেও শিক্ষার্থীরা টাকা পায়নি।

এবিষয়ে বঞ্চিত বেশ কয়েক জন অভিভাবক উপজেলা নির্বাহী অফিসার জৈন্তাপুর বরাবর লিখিত অভিযোগ দাখিল করলে, তিনি ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দেন। তদন্ত কমিটি তদন্ত শুরু করতেই প্রিন্সিপাল ফয়জুর রহমান চৌধুরী চাকরি বাচাতে কিছু কিছু শিক্ষার্থীদের ৪/৫ হাজার টাকা দিয়ে শিক্ষার্থী ও অভিভাবক’দের মিথ্যা কথা শিখিয়ে বলেন তদন্ত কমিটি আসলে তারা যেন বলে ৮/৯ মাস আগে টাকা পেয়েছে। এই ধরনের অর্থ আত্মসাৎ, দুর্নীতি বাজ মিথ্যা বাদি শিক্ষক দের নিকট থেকে শিক্ষার্থীরা কি শিখবে।

প্রতিবন্ধী, এতিম, অসহায় শিক্ষার্থী টাকা আত্মসাৎ করায় জৈন্তা দারুছ ছুন্নাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার, প্রিন্সিপাল মোঃ ফয়জুর রহমান চৌধুরী এর দৃষ্ঠঅন্ত মুলক সাস্থী দাবি করেন অভিভাবক ও এলাকা বাসি । প্রিন্সিপাল ফয়জুর রহমান চৌধুরীর আরো দুর্নীতি নিয়ে আগামী পর্বে চোখ রাখুন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কোটচাঁদপুরে মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন

নেত্রকোনায় এরশাদ মিয়া হত্যার ৫ আসামী ঢাকা ও মুন্সীগঞ্জ হতে গ্রেফতার 

রাজশাহীর মিঠাই বাজারের মিষ্টির কারখানায় দুর্বৃত্তদের হামলা

বাগমারায় নবনির্বাচিত এমপি কালামের শীতবস্ত্র বিতরণ

বদলগাছীতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন এবং স্বারকলিপি প্রদান

খোঁজ মিলল শিশু আয়তের ৬ টুকরো দেহের

ঝিনাইদহে ১১ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ

সংসদীয় আসন ৮৫, যশোর-১ থেকে আফিল সহ ৪ জনের মনোনয়ন সংগ্রহ

হরিপুরে অর্থ আত্মসাধের অভিযোগ উঠেছে পি আই ও অফিস সহায়ক বিষ্ণুর বিরুদ্ধে 

রাণীনগরে মেডিকেলের শিক্ষার্থীকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান