বাংলাদেশ সকাল
শনিবার , ৪ নভেম্বর ২০২৩ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কমিউনিটি পুলিশিং ও গ্রামীণ জনপদের মানুষের ধারনা মোবারক হোসাইন সাঈদ (এডভোকেট) 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৪, ২০২৩ ৫:২৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : লন্ডন মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাতা রবার্ট পিল আধুনিক পুলিশিং ব্যবস্থারও জনক। তিনি সনাতনী পুলিশিং ব্যবস্থাকে গণমুখী (Community oriented) পুলিশিং ব্যবস্থায় রূপান্তরের পক্ষে দর্শন দিয়েছেন। তার আধুনিক পুলিশিং ব্যবস্থার মূল কথা হল, “পুলিশই জনতা এবং জনতাই পুলিশ” (The police are public and the public are police)। রবার্ট পিলের গণমুখী পুলিশিং এর মূলনীতি হতেই মূলতঃ কমিউনিটি পুলিশিং এর ধারণা আসে। কমিউনিটি পুলিশিং একটি গণমুখী (Community oriented), প্রতিরোধমূলক (Proactive) এবং সমস্যার সমাধানমূলক (Solution based) পুলিশী ব্যবস্থা ও দর্শন যা জনগণকে সম্পৃক্ত করে জনগণের প্রত্যাশা ও মতামতের ভিত্তিতে পরিচালিত হয়। কমিউনিটি পুলিশিং এর বৈশিষ্ট্যাবলীঃ এটি পুলিশ ও জনগণের মধ্যে নিয়মিত যোগাযোগ নিশ্চিত করে, জনগণের নিকট পুলিশের জবাবদিহিতা নিশ্চত করা, পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা- সমঝোতা ও শ্রদ্ধা বৃদ্ধি পায়, জনগণ পুলিশী কার্যক্রম ও পুলিশের সীমাবদ্ধতা সম্বন্ধে জানতে পারে, পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমে এবং জনগণের মধ্যে পুলিশী ভীতি ও অপরাধ ভীতি হ্রাস পায় এবং জনগণ পুলিশকে সহায়তা করার জন্য উদ্বুদ্ধ হয়, পুলিশ জনগণকে পরামর্শ ও উৎসাহ দিয়ে তাদের অনেক সমস্যা তাদের দ্বারাই সমাধানের পথ বের করার জন্য অনুঘটক হিসাবে কাজ করে। অধিকাংশ গ্রামীণ জনপদের মানুষ কমিউনিটি পুলিশিং মানে পুলিশের সাথে নিজের সম্পর্ক বৃদ্ধি পাশাপাশি নিজ এলেকায় কমিউনিটি পুলিশিং এর একটি পদ ধারন করা এটিকে মনে করে থাকে। কিন্তু তারা কমিউনিটি পুলিশিং এর অতীব গুরুত্ব বিষয়ে সম্যক জ্ঞান লাভ করতে ও আগ্রহ করে না! বরং তারা পুরো কমিউনিটি পুলিশিং ব্যবস্থা নিয়েও নেতিবাচক মন্তব্য করেও ছড়িয়ে দেয় এমন কি কমিউনিটি পুলিশিং এর পদ না পেলে আরও বেপরোয়াভাবে এহেন ভ্রান্তও অমূলক ধারনা প্রচার করে। পরিশেষে, জনতাই পুলিশ এবং পুলিশই জনতা(The police are public and the public are police) নীতি সমাজে প্রতিষ্ঠা করার নামই হলো কমিউনিটি পুলিশিং। এটির সকলকে কমিউনিটি পুলিশিং বিষয়ে সম্যক জ্ঞান লাভ করতে হবে এবং বিষয়টির অত্যধিক গুরুত্ব অনুধাবন করে সে অনুসারে কাজ করলে পুলিশ এবং জনতা প্রকৃত বন্ধু হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী উদযাপিত

আ.লীগকে সমর্থন করায় বিএনপি’র নেতা-কর্মীদের বেধড়ক পিটুনীর শিকার যুবক উজ্জ্বল কুমার

বিএনপির লোক বলে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন গাংনী উপজেলা কৃষকলীগ

কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ই মার্চ পালিত

সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বাগমারায় প্রতিপক্ষের হামলায় গুরুত্বর আহত ১: মামলা না নেওয়ার অভিযোগ

কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি’র রামগড় পৌরসভায় নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরন

পঞ্চগড়ে ফুটবল ডেভেলপমেন্টের করণীয় প্রথম সাধারণ সভা 

আন্তঃ কলেজ ভলিবল চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ কলেজের মেয়ে দলকে নেপাল ভ্রমণে সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের