বাংলাদেশ সকাল
রবিবার , ২৭ আগস্ট ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কালকিনিতে ইয়াবাসহ ৪ মাদককারবারীকে পুলিশের হাতে সোপর্দ জনতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৭, ২০২৩ ৫:২০ অপরাহ্ণ

রতন দে,মাদারীপুর প্রতিনিধি॥ মাদারীপুরের কালকিনিতে ২৭পিচ ইয়াবাসহ ৪ মাদককারবারীকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ রোববার সকালে আটক হওয়া মাদককারবারীদের মাদারীপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আটককৃতরা হলেন পৌর এলাকার কাষ্টগড় গ্রামের গাজী হাওলাদার(২৫), মান্নান ওরফে মনা(৩৮), পৌর এলাকার কৃষ্ণনগর গ্রামের শওকাত হোসেন(২৭) ও তাজমীর(২০)।

এলাকাবাসী ও পুলিশ জানায়, পৌর এলাকার ৬নং ওয়ার্ড কাষ্টগর, লক্ষিপুর-পখিরা ও চরলক্ষী গ্রামে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা রমরমাভাবে চলছিল। এ কারনে ওই সমস্ত এলাকায় চুরিসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি পেয়েছে। ওই এলাকার স্থানীয় সচেতন মহল এ মাদক ব্যবসা ও প্রতিনিয়ত চুরির কারনে অতিষ্ঠ হয়ে উঠেছে। পরে ৬নং ওয়ার্ডবাসী নিরুপায় হয়ে সম্প্রতি এলাকায় মাদকসহ সকল অপরাধ নির্মুলের লক্ষে একটি মানববন্ধন করেন। পরে কালকিনি থানা পুলিশ অভিযান চালিয়ে ওই এলাকার মাদক সম্রাট উজ্জল বেপারীসহ কয়েকজনকে মাদকসহ আটক করে জেলহাজতে প্রেরন করেন। কিন্তু উজ্জল বেপারী জেলা যাওয়ার পরে তার শীষ্যরা পুনরায় ওই এলাকায় হরদমে মাদক ব্যবসা শুরু করে। এ মাদক বিক্রিকালে শনিবার দুপুরে স্থানীয় এলাকাবাসী ওই ৪মাদক কারবারীকে ইয়াবাসহ হাতেনাতে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করেন। পুলিশ তাদেরকে মাদক মামলায় জেলহাজতে পাঠায়।

৬নং ওয়ার্ড কাউন্সিলর তারিকুজ্জামান শুরুজ জানান, আমার এলাকায় মাদকমুক্ত রাখার জন্য আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছি। যাতে করে কেউ যেন এ এলাকায় মাদক ব্যবসায় না জরাতে পারে। ইতি মধ্যে বেশ কয়েকজন গ্রফতার হয়ে হাজতবাস করতেছে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি নাজমুল হাসান জানান, ২৭পিচ ইয়াবাসহ ৪জনকে আটক করে আমরা তাদেরকে জেলহাজতে প্রেরন করেছি। বাকিদের ধরার জন্য অভিযান অব্যহত রেখেছি। মাদকের সাথে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেয়া হবে না।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ক্ষতিগ্রস্ত মেট্রোরেল স্টেশন চালুর জন্য জাপানের সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর

আমতলীতে স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য বাছাইকে কেন্দ্র করে সংঘর্ষ

চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবককে কুপিয় জখম

ইসলামে সময়ের সঠিক বন্টন

অস্ট্রেলিয়া আওয়ামী লীগের ঈদ‍্যোগে সিডনিতে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন

গঙ্গাচড়া বাস ষ্ট্যান্ড শ্রমিক কল্যাণ উপ-কমিটির সভাপতি মজমুল, সম্পাদক রঞ্জু

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ঐতিহাসিক ‘মুজিবনগর দিবস’ উদযাপন

মেহেরপুরে আলোচিত আটলান্টিক হোটেল কাণ্ড মামলায় ৩ সাংবাদিক জেল হাজতে

যশোর জেলা আ.লীগ সভাপতির পাল্টা সংবাদ সম্মেলনে ৪৫ লাখ টাকার পুরষ্কার ঘোষণা 

পাইকগাছা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন; ১১টি পদের বিপরীতে প্রার্থী ১৯