বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কালীগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে ০২ যুবকের কারাদন্ড

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ৮:২১ অপরাহ্ণ

আল আমিন বাবু, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে সুমন মহন্ত (৩৩) ও মোশারফ হোসেন (৩০) নামে দুই যুবকের ৩ মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত যুবকদ্বয় হলেন-উপজেলার কাকিনা ইউনিয়নের কাকিনা বাজার এলাকার মৃত রিয়ে মহন্ত ও আব্দুল হামিদের পুত্র।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহির ইমাম এক অভিযানে তাদেরকে আটক করে এই শাস্তি দেন।

জানা গেছে, উপজেলার কাকিনা ইউনিয়নের কাকিনা বাজার এলাকায় সুমন মোহন্ত (৩৩) ও মোশারফ হুসেন নামে দুই যুবককে তল্লাশী করে বিশেষ কায়দায় রাখা একজনের কাছে ২০ টি অন্য জনের কাছে ৮ টি ট্যাপেন্টা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহির ইমাম বলেন, উপজেলা প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি সবসময় মেনে চলে। তারই পরিপ্রেক্ষিতে আজকের পরিচালিত অভিযানে এক যুবকের কাছ থেকে ২০ টি আরেক যুবকের কাছে ৮ টি নেশা জাতীয় ট্যাপেন্টা ট্যাবলেট উদ্বার  করা হয় এবং মাদক সেবন ও বহনের দায়ে তাদেরকে দোষী সাব্যস্ত করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১),(১৬) ধারায় অপরাধ করায় ৩ মাস সশ্রম কারাদণ্ড ও ৫০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় ।মাদকের বিরুদ্ধে এ  অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ