বাংলাদেশ সকাল
রবিবার , ৯ জুন ২০২৪ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গাজীপুরের জয়দেবপুর ভাঙা সড়ক যাত্রীদের দুর্ভোগ চরমে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৯, ২০২৪ ৭:৩৪ অপরাহ্ণ

 

সাবরিনা জাহান, বিশেষ প্রতিনিধি : প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে গাজীপুর শহরে প্রবেশের প্রধান রাজবাড়ি সড়কটি বেহাল অবস্থা। এই সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগের শিকার পথচারী ও যানবাহনের যাত্রীরা।

গাজীপুর সিটি করপোরেশনের আওতাধীন প্রায় ১ কিলোমিটার এই সড়ক শিববাড়ী মোড় থেকে রেলক্রসিং হয়ে রাজবাড়ি জোড়পুকুর পাড়ে গিয়ে মিশেছে। এই সড়কের গাজীপুর কেন্দ্রীয় মসজিদের সামনে, রেলক্রসিং, কাজী সুপার মার্কেট, সিটিগেট, পৌর সুপার মার্কেটের সামনে, প্রকৌশলী মার্কেটর সামনে, পোস্ট অফিসের সামনের অংশসহ বিভিন্ন স্থান ভেঙে গেছে।

সড়কের কোনো কোনো স্থানে বিশাল খানা-খন্দের সৃষ্টি হয়েছে। রাস্তার কংক্রিট উঠে কাদাপানিতে সয়লাব হয়ে পড়েছে। প্রতিনিয়ত ভাঙাচোরা এই সড়কে চলাচল করতে গিয়ে বিভিন্ন যানবাহন ছাড়াও নগরবাসী পথচারীকে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী ছাড়াও অফিস-আদালতগামীদের এই সড়কে চলতে গিয়ে নানা বিড়ম্বনা পোহাতে হয়। অনেক সময় গর্তে পড়ে যানবাহন আটকে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পাশাপাশি রেলক্রসিং এলাকা জুড়ে খানাখন্দ থাকায় সেখানেও যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে জনগুরুত্বপর্ণ এই সড়ক সংস্কারে তেমন কোনো নজরদারি নেই বলে নগরবাসীর অভিযোগ?

পথচারীরা জানান, প্রতিনিয়ত ভাঙাচোরা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে ৩০-৪০ মিনিট সময় অপচয় হয়। দীর্ঘদিন ধরে এই অবস্থা বিরাজ করছে। এই সড়ক দিয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন লোকজন যাতায়ত করে। কেউ রাস্তা মেরামতে ভূমিকা নিচ্ছে না। জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কার করা প্রয়োজন।

এ ব্যাপারে গাজীপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুন অর রশিদ জানান, সড়কটি সিটি করপোরেশনের ডিপিটি ১৫১০-এর মাধ্যমে উন্নয়নের কাজ হাতে নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, অতি শিগগির সড়কটি সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হবে। ভাঙাচোরা অংশ ইটখোয়া দিয়ে সচল রাখার চেষ্টা করা হচ্ছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আমতলীর বীর সেনানী নুরুল ইসলাম পাশা তালুকদারের ইন্তেকাল

রানীশংকৈল ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত 

পাওনা ৬০০ টাকা চাইতে গিয়ে বন্ধুদের হাতে বন্ধু খুন

তালতলীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন

চাঞ্চল্যকর রাকিব হত্যার রহস্য উদঘাটন করল ডিবি, মূল আসামীসহ গ্রেফতার-০৬

মাধবপুরে প্রশাসনকে ‘ম্যানেজ’ করে কাটা হচ্ছে ফসলি জমির মাটি! ছাতিয়াইনের ‘মাটিখেকো’ সাহেদ আলীকে রুখবে কে?

দুপুরে না খেয়ে থাকতে না হয়, ঝরে পড়া শিক্ষার্থীদের হার শূন্যের কোঠায় নামিয়ে আনতে কার্যক্রম চলছে -ফারজানা রহমান 

বৃটেনের কার্ডিফে হজ্বের ফজিলত ও আমাদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বেনাপোলে পরিবহনের চাকায় পিষ্ট হয়ে নিহত ১, আহত ১

সীতাকুণ্ডে বিজনেস ফোরামের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন