বাংলাদেশ সকাল
বুধবার , ৭ আগস্ট ২০২৪ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গাজীপুরে ট্রাফিক নিয়ন্ত্রণসহ সড়ক পরিষ্কারের কাজ করছেন শিক্ষার্থীরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৭, ২০২৪ ৫:৪১ অপরাহ্ণ

 

সবরিনা জাহান, বিশেষ প্রতিনিধি : গাজীপুরের বিভিন্ন সড়কে ময়লা আবর্জনা পরিষ্কার করে ঝাড়ু দিচ্ছেন শিক্ষার্থীরা। এ সময় তারা সড়কে যান চলাচলে শৃঙ্খলা ঠিক রাখতে ট্রাফিক পুলিশের দায়িত্বও পালন করেন। বুধবার (৭ আগস্ট) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, গাজীপুর শহরের টঙ্গী, বোর্ড বাজার, বাইপাস, চৌরাস্তা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, কোনাবাড়ি, কালিয়াকৈর, মাওনা এলাকায় নিজ নিজ দায়িত্বে ট্রাফিক কার্যক্রম পরিচালনা করছেন শিক্ষার্থীরা।

মহাসড়কের ময়লা আবর্জনা অপসারণ করতে আসা শিক্ষার্থীরা জানান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী সড়ক থেকে ময়লা আবর্জনা অপসারণে কাজ করছেন। তারা ঝাড়ু দিয়ে মহাসড়ক পরিষ্কার করছেন। ময়লা আবর্জনা বস্তায় ভরে নির্দিষ্ট ডাম্পিং এরিয়ায় নিয়ে ফেলছেন। এ সময় তাদের পানি ও শুকনো খাবার দিচ্ছেন সাধারণ মানুষ।জানা গেছে, শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে ঘিরে গত কয়েকদিন ধরে গাজীপুরে অস্থির পরিস্থিতি বিরাজ করছিল। সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ছাড়ার পর বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত হওয়া এসব এলাকা পরিষ্কার শুরু হয় গতকাল মঙ্গলবার থেকে। শিক্ষার্থীদের সঙ্গে এসব কাজে যোগ দেয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

এলাকাবাসী বলছেন, সড়ক থেকে ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি শিক্ষার্থীরা মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা ঠিক রাখতে ট্রাফিক পুলিশের মতো কাজ করছে। এর থেকে সুন্দর দৃশ্য আর কি হতে পারে। আমাদের উচিত তাদের সাথে হাতে হাত রেখে কাজে সাহায্য করে উৎসাহিত করা

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বিএমএসএস’র কেন্দ্রীয় নেতা তপন দাসের দাদী ও বড় মা’র মৃত্যু; বিএমএসএস’র শোক 

ডোমারে ৫৩’তম জাতীয় সমবায় দিবস পালিত 

জিয়াউর রহমান ছিলেন বিশ্বনেতা -শ্যামা ওবায়েদ

খুলনায় শিক্ষার্থীদের সংগে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা

তানোরে অসুস্থ্য ইউপি যুবলীগ নেতা রইচ উদ্দিন বাচ্চুর পাশে চেয়ারম্যান ময়না

শেরপুরে সাইনবোর্ডে ভেসে উঠলো বাংলাদেশ ছাত্রলীগ, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’

রামগড়ে পুলিশের হাতে গ্রেফতার ঘাতক শালা ও তার সহযোগী

ছবি হাতে কেঁদে কেঁদে মেয়ে হত্যার বিচার চাইছেন বৃদ্ধ বাবা

কাশিয়ানীতে নকল সার কারখানার সন্ধান

বাড়িতে নেই তবু মিথ্যা মামলার আসামী, চাচার বিরোদ্ধে অভিযোগ ভাতিজার