বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৩০ মে ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গাজীপুরে ল্যাপটপ মোবাইল ও নগদ টাকা সহ ৩ ছিনতাইকারি গ্রেফতার  

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৩০, ২০২৪ ৯:৪৩ অপরাহ্ণ

 

সাবরিনা জাহান, বিশেষ প্রতিনিধি : গাজীপুরের গাছা এলাকা থেকে তিন ছিনতাইকারী কে গ্রেপ্তার করেছে গাছা থানা পুলিশ।উপ -পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) নির্দেশে গাছা থানার একটি চৌকস টিম মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ)সজিব দেবনাথ সঙ্গীয় ফোর্সের সহায়তায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন,টঙ্গীর এরশাদনগর এলাকার তিন নাম্বার ব্লকের আবুল কালামের ছেলে রহিম মিয়া ওরফে ভাত খাওয়া রহিম(২৮),শেরপুর জেলার নালিতাবাড়ী থানার নিশ্চিন্তপুর গ্রামের মৃত বশির মিয়ার ছেলে টুটুল মিয়া(২১) ও বগুড়া জেলার কৈপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সাজু মিয়া(২৫)।গ্রেপ্তারকৃত রহিম মিয়ার বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় পাঁচটি,টুটুলের বিরুদ্ধে দুইটি ও সাজুর বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

বৃহস্পতিবার বেলা দুইটার দিকে টঙ্গী পূর্ব থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ দক্ষিণ মোহাম্মদ ইব্রাহীম খান।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত মঙ্গলবার দিবাগত রাত পৌঁনে তিনটার দিকে তাঁরগাছ এলাকায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে একটি মাইক্রোবাসে ডাকাতি করে।পরে পুলিশ ওই ঘটনায় অভিযান চালিয়ে বৃহষ্পতিবার তাদের গ্রেপ্তার করে করে।

সম্মেলনে আরো বলা হয়, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত ডাকাত দলের সদস্য ।তাঁর প্রতিনিয়ত মাদক কারবার ও ছিনতাইয়ের সাথেও জড়িত। তাদের কাছে থাকা একটি চাপাতি,একটি সামুরাই, একটি তলোয়ার, একটি ল্যাপটপ, দুইটি আইফোন, ভ্যানিটি ব্যাগ ও নগদ ১হাজার ২০০টাকা জব্দ করা হয়। এ ঘটনায় আজ তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অপরাধ দক্ষিণ মো.হাফিজুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (টঙ্গী জোন)মেহেদী হাসান দীপু,গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জিয়াউল ইসলাম প্রমূখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি মানবিক গুণ অর্জন করতে হবে : আরশাদ পারভেজ

টুঙ্গিপাড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী মাসুদ ফকির সহ গ্রেফতার ২

হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’র মাতৃভাষা পদক-২০২৫ প্রদান ও বর্ণিল স্মরণিকার মোড়ক উন্মোচন

আসিফ-হাসনাতের ফেসবুক আইডি নিস্ক্রিয়

নওগাঁর আত্রাইয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান

আমতলীতে বৃদ্ধা নারীকে পিটিয়ে হাত ভেঙ্গে দিলো প্রতিবেশী 

কাশিয়ানীতে শিক্ষকদের মানববন্ধন ও স্বারকলিপি পেশ

ভাগ্নেদের হাতে মামা খুন; ৪৮ ঘণ্টায় আটক ৩

মসিকের অসহায় নারীদের স্বাবলম্বী করেতে সেলাই মেশিন দিলেন মেয়র ইকরামুল হক টিটু 

আরব আমিরাত দাঙ্গার দায়ে ৩ বাংলাদেশির যাবজ্জীবন কারাদণ্ড, ৫৪ জনকে জেল ও নির্বাসন